Monday, June 8, 2026

রাজধানীতে আইএস জঙ্গির নাশকতার ছক বানচাল, উদ্ধার বিস্ফোরক

Date:

Share post:

করোনা আবহের মাঝে দিল্লিতে ভয়ঙ্কর জঙ্গি হামলা বানচাল করে দিল দিল্লি পুলিশ। শুক্রবার গভীর রাতে রিঙ রোডে পুলিশের সঙ্গে দীর্ঘ গুলি বিনিময়ের পর এই আইএসআইএস জঙ্গিকে গ্রেফতার করেছে। উদ্ধার আইইডি বিস্ফোরক। হাই অ্যালার্ট এই মুহূর্তে রাজধানীতে।

জানা গিয়েছে, শুক্রবার রাতে পুলিশের কাছে খবর আসে এক আইএস জঙ্গি লুকিয়ে রয়েছে করোল বাগ ও ধৌলা কুঁয়ার মাঝে। শুরু হয় অভিযান। রাত সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে পুলিশের দল পৌঁছলে গুলি চালায় আবু ইউসুফ খান নামে ওই জঙ্গি। শুরু হয় পাল্টা গুলি। আধ ঘন্টার মধ্যেই পুলিশ তাকে ধৌলা কুঁয়ার কাছে কব্জায় নেয়। ইউসুফ উত্তরপ্রদেশের বাসিন্দা বলে জানা গিয়েছে। তাকে জেরা চলছে। পুলিশের অনুমান তার সঙ্গে আরও অনেকে যুক্ত। তাদের খুঁজে পেতে জিজ্ঞাসাবাদ চলছে। তার কাছ থেকে ১৫ কেজি আইইডি বিস্ফোরক পাওয়া গিয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা ও ব্যক্তি জঙ্গির টার্গেট ছিল বলে অনুমান।

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...