Friday, June 26, 2026

এবার অনলাইনে দুর্গাপুজো-প্রশিক্ষণ কলকাতায়

Date:

Share post:

মহামারি পরিস্থিতিতে এবার কলকাতায় অনলাইনে দুর্গাপুজো সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া হবে৷ টানা ৯ দিন চলবে এই প্রশিক্ষণ। প্রশিক্ষণের প্রধান উদ্যোক্তা সর্বভারতীয় প্রাচ্যবিদ্যা আকাদেমির অধ্যক্ষ ড: জয়ন্ত কুশারি এ খবর জানিয়ে বলেছেন, সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হবে ওই প্রশিক্ষণ। চলবে সন্ধে সাড়ে ৬ টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত। জানানো হয়েছে, ১৯৮৯ সালে উত্তর কলকাতার কুমোরটুলির কাছে ঠাকুর রামকৃষ্ণদেবের কবিরাজ গঙ্গাপ্রসাদ সেনের বাড়ির বৈঠকখানায় শুরু হয়েছিল প্রথম দুর্গাপুজো বিষয়ক এই প্রশিক্ষণ শিবির। পরে বিভিন্ন বনেদি বাড়ির ঠাকুর দালানে চলে এই প্রশিক্ষণ। যে দালানে সরাসরি মায়ের মূর্তি তৈরি হয়ে থাকে, একমাত্র সেখানেই মাকে সাক্ষী রেখে চলে এই প্রশিক্ষণ। প্রথম থেকেই চলে আসছে সেই একই রীতি। জয়ন্তবাবু জানিয়েছেন, বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখেই তিন দশক পর প্রথম এই নতুন অনলাইন ব্যবস্থা চালু করা হলো।

Related articles

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...