Friday, June 26, 2026

সুশান্তের দেহ ছুঁয়ে “সরি বাবু,” কেন বললেন রিয়া? জল্পনা তুঙ্গে

Date:

Share post:

সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুর পর উঠে আসছে একাধিক প্রশ্ন। ইতিমধ্যে মৃত্যুর তদন্তের ভার গ্রহণ করেছে সিবিআই। এরইমধ্যে ফের উঠে এলো এক চাঞ্চল্যকর তথ্য। অভিনেতাকে দেখতে মর্গে হাজির হন তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তী। শুধু তাই নয়, সুশান্তের বুকে হাত রেখে বলেছিলেন ” সরি বাবু, আমাকে ক্ষমা করো।”

সম্প্রতি একটি সংবাদমাধ্যমে এই কথা বলেন মুম্বইয়ের কুপার হাসপাতালের কর্মী সুজিত সিং রাঠোর। বান্দ্রার অ্যাপার্টমেন্ট থেকে মৃতদেহ উদ্ধারের পর কুপার হাসপাতালের মর্গে রাখা হয়। কর্মী সুজিত সিং রাঠোরের দাবি, এই ঘটনার প্রত্যক্ষদর্শী তিনি। তিনি রিয়ার সঙ্গে মর্গে ঢুকেছিলেন।

মর্গ নিষিদ্ধ এলাকা। অনুমতি ছাড়া সেখানে ঢোকা যায় না।এখন প্রশ্ন উঠছে, কীভাবে অনুমতি পেলেন রিয়া? কেনই বা ক্ষমা করার কথা বললেন প্রয়াত অভিনেতার দেহ ছুঁয়ে? সুজিত জানিয়েছেন, মর্গের ভেতরে ঢুকে নিজেই সুশান্তের দেহর উপর থেকে সাদা চাদর সরিয়েছিলেন। একই সঙ্গে রিয়ার মা সন্ধ্যা চক্রবর্তী ও ভাই সৌভিক মর্গের ভিতরে ঢুকতে চেয়েছিলেন। কিন্তু তাঁদের অনুমতি মেলেনি।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...