Friday, June 26, 2026

লাদাখে আগ্রাসনের ফল: চিনা সংস্থাকে ঠেকাতে ‘বন্দে ভারত’-এর টেন্ডার বাতিল রেলমন্ত্রকের

Date:

Share post:

লাদাখে আগ্রাসনের ফল ভুগছে চিন। ভারতীয় রেলের ‘বন্দে ভারত’ এক্সপ্রেস ট্রেন তৈরির প্রকল্পে ৪৪টি সেমি হাই স্পিড ট্রেন তৈরির জন্য ডাকা টেন্ডার বাতিল করল রেলমন্ত্রক। শুক্রবার রাতে রেলমন্ত্রকের অফিসিয়াল টুইটার হ্যান্ডলে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বাতিল হওয়া টেন্ডারে এগিয়ে ছিল একটি চিনা সংস্থা। কিন্তু সেই দরপত্র বাতিল করে এই প্রকল্পে জন্য আগামী সপ্তাহে নতুন টেন্ডার ডাকা হবে, যেখানে গুরুত্ব পাবে মেক ইন ইন্ডিয়া প্রকল্প।

রেল মন্ত্রক টুইটে লেখে, “৪৪টি সেমি হাই স্পিড ট্রেনের (বন্দে ভারত) দরপত্র বাতিল করা হল। এক সপ্তাহের মধ্যে নতুন টেন্ডার প্রকাশ করা হবে। সেখানে মেক ইন্ডিয়া প্রকল্পকে গুরুত্ব দেওয়া হবে।”

এই সিদ্ধান্তের জেরে ভারতের মাটিতে বড়সড় ধাক্কা খেলো চিনা সংস্থার ব্যবসা। সূত্রের খবর, রেল মন্ত্রক চাইছিল কোনও ভারতীয় সংস্থা এই বরাত পাক। কিন্তু বরাত পাওয়ার দৌড়ে ওই চিনা সংস্থা সুবিধাজনক অবস্থায় আছে দেখে টেন্ডার বাতিল করা হয়।

Related articles

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...