Saturday, April 4, 2026

জয়েন্ট, নিট পরীক্ষা স্থগিতের আবেদন জানিয়ে মোদিকে চিঠি অধীরের

Date:

Share post:

সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স এবং নিট পরীক্ষা স্থগিত রাখার আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। চিঠিতে তিনি উল্লেখ করেছেন, কোভিড ১৯ পরিস্থিতিতে জয়েন্ট এবং নিট পরীক্ষা স্থগিত রাখা হোক। প্রধানমন্ত্রীকে তিনি লিখেছেন, “শারীরিকভাবে পরীক্ষার হলে উপস্থিত হতে হবে পরীক্ষার্থীদের। কীভাবে সংক্রমণ থেকে বাঁচবেন তা নিয়ে প্রবল মানসিক চাপের মধ্যে রয়েছেন পরীক্ষার্থীরা।”

প্রসঙ্গত, আগামী ১ থেকে ৬ সেপ্টেম্বর সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স ও ১৩ সেপ্টেম্বর নিট পরীক্ষা হওয়ার কথা। সারা দেশের বিভিন্ন রাজ্যের ১১ জন পরীক্ষার্থী জয়েন্ট এন্ট্রান্স এবং নিট স্থগিত রাখার আবেদন জানিয়েছিলেন। কিন্তু সেই আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এরপরই কেন্দ্র জানায়, নির্ধারিত সূচি মেনে জয়েন্ট এবং নিট হবে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...