Monday, March 2, 2026

প্রায় ৫ মাস পর সোমবার শুরু হচ্ছে মুখ্যমন্ত্রীর জেলাভিত্তিক ভারচুয়াল রিভিউ মিটিং

Date:

Share post:

মহামারির কারণে প্রায় ৫ মাস জেলাভিত্তিক প্রশাসনিক বৈঠক বন্ধ ছিলো৷

সূত্রের খবর, সোমবার থেকে জেলাগুলির পর্যালোচনা বৈঠক শুরু করছেন মুখ্যমন্ত্রী। নবান্ন থেকেই হবে বিভিন্ন জেলা প্রশাসনকে নিয়ে এই ভারচুয়াল প্রশাসনিক বৈঠক৷ সোমবার দফায় দফায় একের পর এক জেলার সঙ্গে কথা বলবেন মুখ্যমন্ত্রী ৷ আপাতত জানা যাচ্ছে,

◾ প্রথম ধাপে দু’দিন চলবে এই ভারচুয়াল বৈঠক৷

◾ এই ধাপে ৯-টি জেলার প্রশাসনিক কাজকর্ম খতিয়ে দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

◾ সোমবারের ভারচুয়াল বৈঠকে যোগ দেবে ৪ জেলা, হুগলি, হাওড়া, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা।

◾ মুখ্যমন্ত্রী তাঁর সরকারের ২০টি দপ্তরকে নিয়ে বৈঠকে বসবেন৷

◾ মঙ্গলবার হবে ৫টি জেলার বৈঠক৷ এই জেলাগুলি হলো, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান।

◾ নবান্ন সভাঘর থেকে বিকেল ৩টেয় ভারচুয়াল বৈঠক শুরু করবেন মুখ্যমন্ত্রী।

◼মুখ্যসচিব ছাড়াও ২০-টি দপ্তরের প্রধান সচিব, সচিবরাও নবান্নের ওই বৈঠকে যোগ দেবেন।

◾ বৈঠকে যোগ দেবেন বিভিন্ন জেলা পরিষদের সভাধিপতি, পুলিশ কমিশনার, পুলিশ সুপার, অতিরিক্ত জেলাশাসক, মহকুমা শাসক, বিডিও, এসডিপিও, আইসি ও ওসিরা।

◾ সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনেই মুখ্যমন্ত্রীর এই ভারচুয়াল বৈঠক হবে৷

মহামারি পরিস্থিতিতে গত ৫ মাসে মুখ্যমন্ত্রী বেশ কয়েকবার সব জেলাকে নিয়ে ভিডিও কনফারেন্স করেছেন। তবে তখন জেলার প্রশাসনিক রিভিউ মিটিং হয়নি৷ কারণ, মুখ্যমন্ত্রীর ওই বৈঠকের মূল অ্যাজেণ্ডাই ছিলো করোনা-নিয়ন্ত্রণ ৷ ফলে, গত প্রায় পাঁচ মাস ধরে বন্ধ রিভিউ মিটিং৷ সেই বৈঠকই ফের শুরু হচ্ছে সোমবার। এই চরম সংকটেও জেলাগুলিতে বিভিন্ন দপ্তরের কাজ কেমন হয়েছে, এই বৈঠকে তা তুলে ধরবেন জেলাশাসকরা।

সামনেই বিধানসভা ভোট। এই সব রিভিউ মিটিংযয়ে মুখ্যমন্ত্রী কী বার্তা দেন, সেদিকেই তাকিয়ে একদিকে জেলার আমলারা, অন্যদিকে গোটা তৃণমূল৷

spot_img

Related articles

ঐতিহ্যের খড়দহ: দোল পূর্ণিমার প্রাক্কালে নগর কীর্তনে মাতলেন এলাকাবাসী

সংস্কৃতির পীঠস্থান হিসেবে খড়দহের পরিচিতি দীর্ঘদিনের। সেই ধারাকে অক্ষুণ্ণ রেখে দোল পূর্ণিমা ও হোলি উৎসবের প্রাক্কালে এক বর্ণাঢ্য...

পেনশনভোগীদের জন্য বড় স্বস্তি: স্বাস্থ্য প্রকল্পে ক্যাশলেস চিকিৎসার সীমা বাড়াল রাজ্য 

রাজ্য সরকারি পেনশনভোগী ও পারিবারিক পেনশনভোগীদের জন্য চিকিৎসার খরচে বড়সড় স্বস্তি দিল নবান্ন। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পে (ডব্লিউবিএইচএস) অন্তর্ভুক্ত...

আদালতের নির্দেশ সত্ত্বেও মেলেনি অনুদান, ২৫ বছর পর সুবিচারের আশায় গৃহবধূ

আড়াই দশক আগের সেই অভিশপ্ত রাত আজও তাড়া করে বেড়ায় তাঁকে। ২০০০ সালে কলকাতা হাইকোর্ট তাঁর প্রাপ্য অনুদানের...

২০২৬-এ অবাধ ও শান্তিপূর্ণ ভোট চাই, আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে আইনজীবী 

২০২৬-এ অবাধ ও শান্তিপূর্ণ ভোটের আর্জি জানিয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন এক আইনজীবী। তাঁর আবেদন গ্রহণ করে...