Saturday, June 20, 2026

‘থার্ড ডিগ্রি’ দিয়ে সিদ্ধার্থকে জেরা করার দাবি সুশান্তের দাদার

Date:

Share post:

সুশান্তের মৃত্যু ঘিরে একের পর এক তথ্য উঠে আসছে। মুম্বইয়ে তদন্ত শুরু করেছে সিবিআই। এরই মধ্যে সুশান্তের বন্ধু তথা রুম মেট সিদ্ধার্থ পিঠানিকে গ্রেফতার করার দাবি তুললেন অভিনেতার খুড়তুতো দাদা নীরাজ কুমার সিং বাবলু। শুধু তাই নয় সিদ্ধার্থকে থার্ড ডিগ্রি’ দিয়ে জেরার দাবি করেছেন নীরজ।

প্রসঙ্গত, গত মাসে পাটনার রাজীব নগর থানায় সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেন অভিনেতার বাবা কৃষ্ণ কুমার সিং। একইসঙ্গে সিবিআই তদন্তের আবেদন জানান তিনি। এরপর বিহার সরকার সিবিআই তদন্তের সুপারিশ করে কেন্দ্রের কাছে। সেই সুপারিশকে মান্যতা দেয় সুপ্রিম কোর্ট।

তদন্তের শুরুতেই সিবিআই জানিয়েছিল, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সঙ্গে জড়িত প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হবে। সেই অনুযায়ী সিদ্ধার্থ পিঠানি এবং সুশান্তের রাঁধুনি নীরাজকে জিজ্ঞাসাবাদ করছেন সিবিআইয়ের আধিকারিকরা। সূত্রের খবর, দুজনের বয়ানে পার্থক্য রয়েছে। তাই আলাদাভাবে রবিবার ফের জিজ্ঞাসাবাদ করা হয়।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...