Friday, April 3, 2026

পুলিশ দিবস: ‘যোদ্ধা’দের কোভিড মেডেল-সার্টিফিকেটের সঙ্গে ‘শহিদ’ পরিবারকে চাকরির নিয়োগপত্র

Date:

Share post:

আগামী ১ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ সরকারের “পুলিশ ডে”। এখন থেকে এই বিশেষ দিনটি রাজ্যের পুলিশ কর্মীদের জন্য উৎসর্গ করা হবে। কাজের স্বীকৃতিস্বরূপ সম্মান প্রদর্শন করা হবে আইনের রক্ষকদের। আর করোনা মহামারি আবহে প্রথম বছরেই ফ্রন্ট লাইন যোদ্ধা হিসেবে রাজ্যের তামাম পুলিশ কর্মীদের উৎসাহ দিতে এবার “কোভিড মেডেল’’ ও “কোভিড সার্টিফিকেট” প্রদান করবে রাজ্য সরকার। একইসঙ্গে কোভিড আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এমন পুলিশ কর্মীর পরিবারের একজনকে চাকরির নিয়োগপত্র দেওয়ার কথাও রয়েছে বলে জানা যাচ্ছে নবান্ন সূত্রে। ওইদিন কলকাতা পুলিশ-সহ রাজ্য পুলিশ কর্মীদের এই সম্মান প্রদান করবেন মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও জানা গিয়েছে, এবার প্রথম পুলিশ দিবসে রাজ্যের সব কমিশনারেটের কমিশনার, জেলাস্তরে জেলাশাসক এবং পুলিশ সুপারের আমন্ত্রণ জানানো হয়েছে। একইসঙ্গে যাঁরা পরিষেবা দিতে গিয়ে আক্রান্ত হয়েছেন, তাঁদেরও উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। করোনা জয় করে সুস্থ হয়ে যাঁরা ফিরে এসেছেন, সেদিন তাঁদেরকে সরকারের তরফে সার্টিফিকেট দেওয়া হবে।

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...