Friday, April 3, 2026

মিথ্যা রটনা : দাউদের উপস্থিতি অস্বীকার করল ইসলামাবাদ !

Date:

Share post:

ভারতের মিডিয়া মিথ্যা খবর রটাচ্ছে । পাকিস্তানে দাউদ নেই। ২৪ ঘণ্টার মধ্যে ভোলবদল করে এমনটাই জানাল ইসলামাবাদ। বরং ভারতীয় মিডিয়া মিথ্যা খবর রটাচ্ছে বলে অভিযোগ করে বসল পাকিস্তানের বিদেশ মন্ত্রক। বিবৃতি বলা হয়েছে, “দেশের মাটিতে দাউদের উপস্থিতির কথা স্বীকারই করেনি পাকিস্তান। সংবাদমাধ্যমের রিপোর্ট সম্পূর্ণ ভ্রান্ত।”

প্রসঙ্গত, আন্তর্জাতিক মঞ্চের চাপের মুখে বাধ্য হয়ে ৮৮টি সংগঠন ও তাদের নেতাদের উপর আর্থিক নিষেধাজ্ঞা জারি করেছে ইমরান খানের প্রশাসন। ওই তালিকায় রয়েছে ‘ডি-কোম্পানি’র প্রধান কুখ্যাত ডন দাউদ ইব্রাহিম। পাকিস্তানের প্রকাশিত তালিকায় দাউদের বাড়ির ঠিকানা করাচি শহরে দেখানো হয়েছে। ফলে এতদিন দাউদ যে তাদের দেশেই লুকিয়ে ছিল সেই কথা মেনে নিল ইসলামাবাদ। ইমরান প্রশাসনের দাবি, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে তারা যথেষ্ট পদক্ষেপ করেছে। নয়া নিষেধাজ্ঞার ফলে আপাতত তালিকায় থাকায় সংগঠন বা ব্যক্তিদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হবে। ফলে সেগুলি থেকে কোনও আর্থিক লেনদেন করতে পারবে না তারা।

কিন্তু খবর ছড়িয়ে পড়তেই ২৪ ঘণ্টার কাটার আগেই ভোলবদল করল ইসলামাবাদ।  পাকিস্তান বিদেশমন্ত্রকের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, “নতুন করে জারি করা আর্থিক নিষেধাজ্ঞা নিয়ে ভুল তথ্য প্রকাশ্যে এসেছে। পাকিস্তানের মাটিতে দাউদ ইব্রাহিমের উপস্থিতি নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট অসত্য।” আর এই বিবৃতি নিয়ে নতুন করে শুরু হয়েছে জল্পনা।

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...