Sunday, June 21, 2026

আদিবাসী মহিলাকে গণধর্ষণে অভিযুক্ত ৫, গ্রেফতার ২

Date:

Share post:

এক আদিবাসী মহিলাকে গণধর্ষণের অভিযোগ। চাঞ্চল্য বীরভূমের মহম্মদ বাজার থানার চরিচা গ্রাম পঞ্চায়েত এলাকায়। ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি। নির্যাতিতা সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ সূত্রে খবর, দিন পাঁচেক আগে ওই আদিবাসী বিধবা মহিলা এক পরিচিতি যুবকের সঙ্গে মোটর বাইক চেপে গ্রামে ফিরছিলেন। গ্রাম ঢোকার আগেই এক জঙ্গলে কয়েকজন যুবক তাদের পথ আটকায়। নির্যাতিতা যে যুবকটির সঙ্গে বাড়ি ফিরছিলেন তাঁকে আটকে রেখে পাঁচজন মিলে ওই মহিলার উপর পাশবিক অত্যাচার চালায়। এরপর অভিযুক্তরা নির্যাতিতাকে হুমকি দেয় বিষয়টি কাউকে না জানানোর। গুরুতর অসুস্থ অবস্থায় বাড়ি ফিরে আসেন ওই নির্যাতিতা। গত শনিবার, মহম্মদ বাজার থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশের পক্ষ থেকে নির্যাতিতা মহিলার মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে।

Related articles

সকাল সকাল আজ শহরে কী কী কর্মসূচি প্রধানমন্ত্রীর

দুদিনের সফরে রাজ্যে এসেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সরকারি...

আজ ভোর ৪টে থেকে মেট্রো পরিষেবা শহরে

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) এবং NEET-UG পরীক্ষার (NEET UG Exam) জন্য রবিবার ভোর চারটে থেকেই মেট্রো...

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...