Monday, April 13, 2026

৩৭০ ও ৩৫-এ ধারা ফেরানোর দাবিতে উপত্যকায় সরব বিরোধীরা

Date:

Share post:

কাশ্মীর ইস্যুতে একজোট হচ্ছেন বিরোধীরা। উপত্যকায় ৩৭০ ও ৩৫-এ ধারা ফেরানোর দাবিতে ফের সরব হচ্ছেন তারা। এক ছাতার তলায় এসে কেন্দ্রের বিরোধিতায় নেমেছে বিরোধী দলগুলি। এই আবহে নতুন করে কাশ্মীরে উত্তেজনার সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা কেন্দ্রের।

ন্যাশনাল কনফারেন্স, পিডিপি, কংগ্রেস, সিপিএম, পিপলস কনফারেন্সের মতো দলগুলি আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে। যৌথভাবে বিবৃতি প্রকাশ করেছে বিরোধী দলগুলি। ফারুক আবদুল্লা, মেহবুবা মুফতি, তারিগামী, সাজ্জাদ লোন-সহ কাশ্মীরের বিরোধী নেতৃত্বরা স্পষ্ট করে দিয়েছেন, মতাদর্শগত পার্থক্য থাকলেও কাশ্মীরের মর্যাদা ফেরাতে একজোট হয়েছেন তাঁরা।

প্রসঙ্গত, গত বছর ৫ অগাস্ট কাশ্মীরে ৩৭০ ও ৩৫-এ ধারা বাতিল করে কেন্দ্র। অশান্তি এড়াতে মাসের পর মাস ধরে কার্ফু জারি রাখা হয়। এমনকী ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয় সরকার। রাজনৈতিক নেতাদের গৃহবন্দী করে রাখে প্রশাসন। বিরোধী দলগুলি এতদিন পর্যন্ত নিজেদের মতো করে ৩৭০ ও ৩৫-এ ধারা ফেরানোর দাবি জানিয়ে এসেছে। এবার একজোট হচ্ছে তারা।

Related articles

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...

আজ বিকেলে শিবাজী পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আশার শেষকৃত্য

এক অধ্যায়ের অবসান ঘটিয়ে রবিবার প্রয়াত হয়েছেন কিংবদন্তি আশা ভোঁসলে (Asha Bhosle)। শোকাতুর ভারতীয় সংগীত মহল। আজ শিল্পীর...

ভোটের প্রচারে আজ করিমপুর-রানাঘাট – বাদুড়িয়ায় অভিষেকের জনসভা

ছাব্বিশের বাংলায় বিধানসভা নির্বাচন (West Bengal assembly election) শুরু হতে আর মাত্র ১০ দিন বাকি। জোরকদমে প্রচার চালাচ্ছে...

আজ বীরভূম-বর্ধমান- বাঁকুড়া জুড়ে নির্বাচনী প্রচারে মমতা 

ভোটের প্রচারে আজ একাধিক জনসভা ও পদযাত্রা-সহ একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বীরভূম থেকে এদিনের...