Sunday, May 31, 2026

সোনিয়ার পদত্যাগ, কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে চিঠি নিয়ে তোপের মুখে সিব্বল

Date:

Share post:

কংগ্রেসের কার্যনির্বাহী সভানেত্রীর পদ থেকে ইস্তফা দিলেন সোনিয়া গান্ধী। আর সেই নিয়ে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে তুলকালাম। ৫৪জনের মধ্যে একসঙ্গে ৫২জন সাংসদ সোনিয়াকে বলেন, তাঁরা মোটেই সভানেত্রীর ইস্তফা চাননি। তাঁরা চান নেত্রীই কংগ্রেসকে নেতৃত্ব দিন। কিন্তু সোনিয়া জানিয়ে দেন, তিনি আর দায়িত্ব সামলাবেন না। নতুন কেউ দায়িত্ব নিন। পাল্টা রাহুল গান্ধী প্রশ্ন তোলেন, সোনিয়া গান্ধী হাসপাতালে থাকাকালীন কেন চিঠি লেখা হয়েছিল? রাহুলের সূত্র ধরে কুমারী শৈলজা বলেন, যাঁরা চিঠি লিখেছেন, তাঁরা বিজেপির এজেন্ট। মুখ খুলে কপিল সিব্বাল বলেন, আমি কেন বিজেপি হতে যাব? ৩০ বছর ধরে বিজেপির সমর্থনে আমি কোনও কথা বলিনি। রাজস্থান কিংবা মণিপুরে সরকার বাঁচাতে আইনি লড়াই লড়েছি। সব মিলিয়ে উত্তপ্ত কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক। শেষ পর্যন্ত পদত্যাগেই সোনিয়া অনড় থাকেন কিনা দেখার। অন্যদিকে গান্ধী পরিবারের বাইরে যদি শেষ পর্যন্ত কাউকে বাছতেই হয়, তাহলে এগিয়ে রাজস্থান মুখ্যমন্ত্রী অশোক গেহলট।

Related articles

পুলিশের মদতে বিজেপির গুন্ডাদের ষড়যন্ত্র! হামলার অভিযোগে আদালতে যাওয়ার বার্তা অভিষেকের

নিহত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরে বিক্ষোভ ও উত্তেজনার মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের...

অন্নপূর্ণার ফর্মে তথ্যের পাহাড়, সুবিধা মিলবে কি না তা নিয়েই ধোঁয়াশা!

লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু হওয়া অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্যজুড়ে নতুন বিতর্ক দানা বাঁধছে। দীর্ঘ আবেদনপত্র, বিস্তর ব্যক্তিগত তথ্য...

অভিষেককে ভর্তি না নিতে ডিসি-র হুমকি: হাসপাতালে সরব মমতা

দলীয় কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির আক্রমণের শিকার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই হামলার পরে...

গণতন্ত্রের উপর আক্রমণ: অভিষেকের উপর হামলায় সরব রাহুল-কেজরি

সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একযোগে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী...