Monday, April 6, 2026

ঘুরে দাঁড়ানোর পথে উত্তরের পর্যটন, পাহাড় খোলার জন্য প্রস্তাব সরকারের কাছে

Date:

Share post:

দেশ জুড়ে চলছে ভাইরাসের ত্রাস। যার প্রভাব পড়েছে পর্যটন শিল্পে। সারা বিশ্বে ব্যাপক ক্ষতি হয়েছে পর্যটনের। এই আবহেই এবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে উত্তরবঙ্গ। সব ঠিক থাকলে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে পর্যটকদের জন্য খুলতে পারে পাহাড়। শুধুমাত্র রাজ্য এবং জিটিএ সবুজ সংকেতের অপেক্ষা। তারপরই হতে পারে আনুষ্ঠানিক ঘোষণা।

রবিবার উত্তরের পর্যটন শিল্পের সঙ্গে জড়িত ব্যবসায়ী, হোটেল মালিকদের সংগঠন, গাড়ির মালিক এবং চালকদের সংগঠনের বৈঠক হয়। ওই বৈঠকে পর্যটন শুরু করার সিদ্ধান্তে একমত হয়েছে সংগঠনগুলি। সিদ্ধান্ত অনুমোদনের জন্য রাজ্য এবং জিটিএ- র কাছে পাঠানো হয়েছে। প্রশাসনিক সিদ্ধান্তের পরে কবে থেকে পর্যটকদের জন্য পাহাড় খুলবে তা জানানো হবে।

প্রসঙ্গত, উত্তরবঙ্গের অর্থনীতি অনেকটা নির্ভরশীল পর্যটনের উপর। ভাইরাসের আতঙ্ক না কাটলেও, বুকিং এর জন্য পর্যটকদের আসতে শুরু করেছে। বৈঠক শেষে হিমালয়ান হসপিটালিটি এন্ড ট্যুরিজম ডেভলপমেন্ট নেটওয়ার্কের কো-অর্ডিনেটর তন্ময় গোস্বামী জানান, পর্যটন ব্যবসা স্বাভাবিক করার প্রস্তাব রাখা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে বুকিং নেওয়া হবে। হোটেল, রিসর্টেও সামাজিক দূরত্ব মেনে চলা হবে বলে জানান তিনি।

Related articles

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...

ভোটের বিজ্ঞাপনে রাশ কমিশনের! নির্দিষ্ট দিনে ছাড়পত্র ছাড়া প্রকাশে নিষেধাজ্ঞা 

সামনেই বিধানসভা নির্বাচন। এই আবহে রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। স্বচ্ছতা বজায় রাখতে এবং শেষ...

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...