Monday, April 6, 2026

সুশান্ত মামলায় রিয়াকে সমন সিবিআইয়ের

Date:

Share post:

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য ভেদ করতে তদন্তে নেমেছে সিবিআই। এবার অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানা গিয়েছে, রিয়াকে জিজ্ঞাসাবাদের আগে তদন্তকারীদের দল পৃথকভাবে বৈঠক করবে। সূত্রের খবর, রিয়ার কাছে জানতে চাওয়া হতে পারে কী হয়েছিল ৮ জুন? কেন সুশান্তের ফ্ল্যাট ছাড়লেন তিনি? কেন সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল?

যদিও রিয়ার আইনজীবী সতীশ মানশিন্ডের দাবি, এখনও সমন পাননি রিয়া চক্রবর্তী বা তাঁর পরিবার। এদিকে শনিবার এবং রবিবার সুশান্তের বন্ধু তথা রুমমেট সিদ্ধার্থ পিঠানি, দীপেশ সাওয়ান্ত, রাঁধুনি নীরজ সিংকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। নীরজ এবং সিদ্ধার্থের বয়ানে অসঙ্গতি মিলেছে বলে সূত্রের খবর। একইসঙ্গে রবিবার ফ্ল্যাটের মালিককে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারী দল। জানতে চাওয়া হয় কীভাবে ফ্ল্যাট ভাড়ার টাকা দিতেন অভিনেতা।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...