Saturday, April 4, 2026

প্রকাশ্যে অযোধ্যার মসজিদের লোগো, নাম কি ‘বাবরি’?

Date:

Share post:

অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপুজোর পরে এবার প্রকাশ্যে মসজিদের লোগো। সম্প্রতি উত্তরপ্রদেশ সরকারের দেওয়া জমির মাপ নেওয়া হয়েছে। শনিবার লোগো প্রকাশ করে মসজিদ তৈরির জন্য গঠিত ট্রাস্ট ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশন। তবে, মসজিদের নাম ‘‌বাবরি’ রাখা হবে কি না তার সিদ্ধান্ত নেবে ট্রাস্ট।
বাবরি মসজিদ ছিল ১৪০০ বর্গমিটার জমির উপর। ধন্নিপুরে যে মসজিদ নির্মাণ হবে সেটির মাপও একই।
গত ৯ নভেম্বর ঐতিহাসিক অযোধ্যা মামলার রায়ে শীর্ষ আদালত জানায়, অযোধ্যার বিতর্কিত জমি যাবে রাম জন্মভূমি ন্যাসের অধীনে। পাশাপাশি মসজিদ তৈরির জন্য সুন্নি ওয়াকফ বোর্ডকে বিকল্প ৫ একর জমি দেবে উত্তরপ্রদেশ সরকার। এরপরই রাম মন্দির নির্মাণে তোড়জোড় শুরু হয়। করোনা আবহে ৫ অগাস্ট ভূমিপুজোও হয়। অন্যদিকে, সুপ্রিম কোর্টের নির্দেশ মতো সরকারের দেওয়া পাঁচ একর জমি গ্রহণ করে সুন্নি ওয়াকফ বোর্ড। তৈরি হয় ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশন নামে ন’‌জনের একটি ট্রাস্ট। জানানো হয়, শুধু মসজিদ নয়, তৈরি হবে একটি ইন্দো-ইসলামিক গবেষণাকেন্দ্র এবং একটি কেন্দ্রীয় পাঠাগারও।

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...