Monday, April 6, 2026

সক্রিয় রাজনীতিতে ফিরতে ‘সময় নষ্ট’ না করে বিজয়বর্গীয়’র কাছে তথাগত রায়

Date:

Share post:

সক্রিয় রাজনীতিতে ফিরতে মরিয়া মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় সোমবারই দেখা করলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক তথা রাজ্যের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে৷ দুজনের মধ্যে বেশ খানিকক্ষণ কথাবার্তাও হয়। সূত্রের খবর, বঙ্গ রাজনীতিতে এবার সক্রিয় ভূমিকায় দেখা যেতে পারে তথাগত রায়কে।

রবিবার রাতে তথাগত রায় শিলং থেকে কলকাতায় ফিরেছেন৷ আর তার কয়েকঘন্টার মধ্যেই এদিন দেখা করতে যান বিজয়বর্গীয়র সঙ্গে৷ রাজনৈতিক মহলের ধারনা, সক্রিয় রাজনীতিতে ফেরার ব্যাপারে ‘সময় নষ্ট’ করতে চাইছেন না তথাগতবাবু৷ তবে তিনি নিজে রাজনীতিতে ফিরতে ইচ্ছুক হলেও, দলের কেন্দ্রীয় নেতৃত্ব
তাঁকে কতখানি গুরুত্ব দেবে, তা এখনও ধোঁয়াশার মধ্যেই৷ মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল এদিন বিজয়বর্গীয়র রবিবারের কথার সমর্থনে বলেছেন, “মুখ্যমন্ত্রী এখন অনেক পরের কথা। মুখ্যমন্ত্রী ঠিক করবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের। সেই মুখ্যমন্ত্রীকে সমর্থন করবে নির্বাচিত বিধায়করা। আমাদের পার্টির কিছু পরম্পরা আছে।” উল্লেখ্য, বিজয়বর্গীয় রবিবার বলেছেন, কাউকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী না করেই বাংলায় বিজেপি বিধানসভা নির্বাচনে লড়বে৷

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...