Wednesday, April 1, 2026

রোনাল্ডো ও বান্ধবী জিওর্জিনার বাগদান নিয়ে ফের জল্পনা তুঙ্গে

Date:

Share post:

আপাতত ছুটির মেজাজে রয়েছেন তাঁরা। ব্যক্তিগত বিলাসবহুল প্রমোদতরীতে সময় কাটাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও বান্ধবী জিওর্জিনা রদরিগেস। আর সেই ছুটির ফাঁকেই ভক্তদের ফের চমকে দিলেন রোনাল্ডোর বান্ধবী। জুভেন্টাস তারকার সঙ্গে তিনি একটি ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। যেখানে দেখা যাচ্ছে, রোনাল্ডো তাঁর বান্ধবীর অনামিকাকে চেপে ধরে দাঁড়িয়ে রয়েছেন। জিওর্জিনা টুইট করেছেন, “ইয়েসস!” তার পাশে গোলাপের ইমোজি।
এই ছবি রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছে। ভক্তদের অনেকেই বলতে শুরু করেছেন, এবার অন্তত রোনাল্ডোর প্রকাশ্যে এসে তাঁদের সম্পর্কের বিষয়টি খুলে বলা উচিত। অনেকে আবার গোলাপের ইমোজি দেখে বলতে শুরু করেছেন, তাহলে কি এতদিন পরে তাঁরা বাগদান সেরেই ফেললেন। যদিও তা নিয়ে তারকা যুগল একটি শব্দও খরচ করেননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে রোনাল্ডো জানিয়েছিলেন, জীবনের কঠিন সময় জিওর্জিনা যেভাবে তাঁর পাশে দাঁড়িয়েছেন, তা ভাষায় প্রকাশ করার ক্ষমতা তাঁর নেই। রোনাল্ডোর মন্তব্য ছিল, “জিওর্জিনা আমার জীবন আসার পরে অনেক কিছুই বদলে গিয়েছে। বিশেষ করে, আমাদের পরিবারের সকলেই ওকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। আমার সন্তানের জন্ম দিয়েছে ও। জিওর্জিনার কাছে আমি চিরকালের ঋণী হয়ে রয়েছি।”
যদিও জুভেন্টাসের নতুন ম্যানেজার হয়ে আসার পরে আন্দ্রেয়া পিরলো জানিয়ে দিয়েছেন, নতুন মরসুমে তিনি রোনাল্ডোকে অন্য ভূমিকায় ব্যবহার করতে চান। তিনি বলেছেন, “রোনাল্ডো ছুটি কাটিয়ে ফিরে এলে ওর সঙ্গে নানা বিষয় নিয়ে কথা বলতে হবে। ওকে অনেক বড় ভূমিকা নিতে হবে আসন্ন মরসুমে। তার আগে দলটাকে সাজিয়ে ফেলতে হবে।”
দু’বছর আগে রাশিয়ায় বিশ্বকাপ ফুটবল চলাকালীনও রোনাল্ডো-জিওর্জিনার বাগদান নিয়ে উত্তাল হয়েছিল বিশ্ব। পর্তুগাল বনাম মরক্কো ম্যাচ দেখতে আসা জিওর্জিনার আঙুলে জ্বলজ্বল করছিল হিরের আংটি। জিওর্জিনার এই পোস্ট বাগ‌দানেরই ইঙ্গিত বলে মনে করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...