Sunday, March 22, 2026

Big Breaking: নিট, জয়েন্ট এন্ট্রান্স স্থগিতের আবেদন জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

নিট এবং জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা স্থগিতের আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই চিঠিতে তিনি উল্লেখ করেছেন, মহামারি আবহে কেন্দ্রের এই সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। হটকারী সিদ্ধান্তের মধ্যে ছাত্র-ছাত্রীদের ফেলা উচিত নয় বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। চিঠিতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে নিট এবং জয়েন্ট এন্ট্রান্স স্থগিত রাখা হোক। ছাত্র-ছাত্রীদের সুরক্ষা নিশ্চিত করা কর্তব্য বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী।

সেপ্টেম্বর মাসে চলতি বছরের নিট এবং জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। প্রসঙ্গত, এর আগে ইউজিসি-র নির্দেশিকার বিরোধিতা করে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি আবেদন করেন, চূড়ান্ত বর্ষের পরীক্ষা সংক্রান্ত ইউজিসির নির্দেশিকা পুনর্বিবেচনা করা হোক। সোমবার ফের পড়ুয়াদের স্বার্থে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী।

Related articles

ছিঁড়ল ওভারহেডের তার: ছুটির দিনে ব্যাহত হাওড়ায় রেল পরিষেবা

রবিবার সকাল থেকেই ভোগান্তি যাত্রীদের। হুগলি ও ব্যান্ডেল স্টেশনের মাঝে ওভারহেডের তারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় বিপর্যস্ত...

অম্বর রায় টুর্নামেন্টে দুরন্ত ছন্দে মার্লিন গ্রুপের ওয়াইএসসিই কলকাতা ক্লাব প্যাভিলিয়ন

সিএবি (CAB) আয়োজিত অম্বর রায় অনূর্ধ্ব ১৩ টুর্নামেন্টে দুরন্ত পারফরম্যান্স ওয়াইএসসিই (YSCE) কলকাতা ক্লাব প্যাভিলিয়নের। বর্তমানে মার্লিন গ্রুপের...

পানিহাটি সরগরম: কলতানকে প্রার্থীপদ প্রত্যাহারের পরামর্শ বিজেপির নারায়ণের

সদ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় গেরুয়া পতাকা হাতে তুলে বিজেপিতে নাম লিখিয়েছেন ডা নারায়ণ বন্দ্যোপাধ্যায় (Narayan Banerjee)। এবার...

হিমবাহ ধসে বড় বিপর্যয়ের আশঙ্কা উত্তর সিকিমে, জারি হাই অ্যালার্ট

ফের ফিরতে চলেছে তিন বছর আগের সাউথ লোনাক লেক বিপর্যয়ের স্মৃতি! আশঙ্কার কালো মেঘ উত্তর সিকিমে (North Sikkim)।...