Sunday, March 29, 2026

শাহরুখ, জয় ও জুহির পূর্ণ সমর্থন ছাড়া সৌরভকে বাদ দিতে পারতাম? বিস্ফোরক দলের সিইও

Date:

Share post:

২০০৮ সালে কেকেআরে আইকন প্লেয়ার সৌরভ গঙ্গোপাধ্যায়কে আইপিএলের প্রথম বছর ও ২০১০ সালে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কত্বের দায়িত্বও সামলাতে হয়েছিল । কিন্তু আশানুরূপ ফল না হওয়ায় ২০১১ সালে
সৌরভকে দল থেকে ছেঁটে ফেলে কেকেআর কর্তৃপক্ষ। এই নিয়ে বিতর্কও কম হয়নি।
সৌরভকে দল থেকে বাদ দেওয়ার ৯ বছর পর কেকেআরের সিইও বেঙ্কি মাইসোর জানালেন, সৌরভকে বাদ দেওয়া তার কাছে
কোনও কঠিন সিদ্ধান্ত ছিলনা। এতও বড় মাপের তারকাকে বাদ দেওয়ার জন্য তাকে কোনও দিধাগ্রস্তও হতে হয়নি।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তার সঙ্গে সেই সময় ব্যক্তিগতভাবে সৌরভের কোনও হৃদ্যতা ছিল না। আসলে টিম ম্যানেজমেন্ট এবং দলের মালিকরা যে তার ঘাড়ে বন্দুক রেখে এই বৈতরণী পার হয়েছিলেন আকারে-ইঙ্গিতে সে কথা জানিয়েছেন কলকাতা নাইট রাইডার্স -এর সিইও। তিনি জানিয়েছেন, সিদ্ধান্ত আমি নিয়েছিলাম ঠিকই কিন্তু তাতে পূর্ণ সমর্থন ছিল শাহরুখ, জয় ও জুহির।
আমিরশাহিতে এবারের আইপিএল শুরুর আগে তার এই বিস্ফোরক মন্তব্য নাইট রাইডার্স-এর মনোবলে কতটা প্রভাব ফেলে তা সময়ই বলবে।

Related articles

তামিলনাড়ুতে একাই লড়াই: সব আসনে প্রার্থী দিল বিজয়ের TVK

বিজেপির (BJP) জোটের প্রস্তাব, রাজনৈতিক চাপ এমনকি তদন্ত সংস্থার তলব। সবকিছুকে উপেক্ষা করেই একক লড়াইয়ের পথ বেছে নিয়েছেন...

দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় নাম উঠল কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতির

অবশেষে দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় (Supplementary voter list) নাম উঠল কলকাতা হাই কোর্টের (Kolkata High Court) প্রাক্তন বিচারপতি সহিদুল্লা...

চার্জশিট তো আপনার বিরুদ্ধে পেশ করা উচিত: অমিত শাহকে পাল্টা মমতা

রাজ্যে সব আসনে প্রার্থী ঘোষণা করতে পারেনি কেন্দ্রের শাসকদল তৃণমূল কংগ্রেস। তার আগেই শুরু করে দিয়েছে নির্বাচনী প্রচার।...

ফের রদবদল কমিশনের! বদলি বিডিও ও এআরও-সহ মোট ৮৩

ভোটের আগে রাজ্যে ঢালাও রদবদল জারি নির্বাচন কমিশনের (Election Commission)। আইপিএস-এইএএস থেকে জেলাস্তরের আধিকারিকের পর এবার বিডিও (BDO)...