Saturday, June 13, 2026

বুধবারই দিলীপ ঘোষের সঙ্গে বৈঠক, জল্পনা উড়িয়ে টুইট তথাগতর

Date:

Share post:

রাজভবনের পাট চুকিয়ে কলকাতায় ফিরেছেন ৭২ ঘন্টার পেরোয় নি । রাজনীতিতে ফের সক্রিয় হয়ে উঠেছেন তথাগত রায়। মেঘালয়ের রাজ্যপাল হিসেবে মেয়াদ শেষ করে গত রবিবার শহরে ফিরেছেন । সোমবারই রাজ্যে BJP-র কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই বৈঠকে উপস্থিত ছিলেন BJP নেতা মুকুল রায়ও। জানা গিয়েছে, রাজ্য BJP নেতৃত্বের ভুল-ত্রুটি চোখে আঙুল দেখিয়ে কেন্দ্রীয় নেতাকে দেখিয়েছেন প্রাক্তন রাজ্য সভাপতি।
এরপরই দিলীপ ঘোষ ও তথাগত রায়ের অবস্থান নিয়ে রাজ্য বিজেপির অন্দরে শুরু হয় বিতর্ক । যদিও সেই বিতর্কে জল ঢালতে বেশি সময় নেননি দুঁদে রাজনীতিক তথাগত। টুইট করে জানিয়েছেন, বুধবারই দিলীপ ঘোষের সঙ্গে বৈঠক করবেন তিনি।


টুইটারে বর্ষীয়ান রাজনীতিবিদ লিখেছেন,
‘নিউ টাউনে দিলীপ ঘোষের বাড়িতে গিয়ে আগামীকাল সাক্ষাৎ করব। উনি ওখানে কোয়ারানটিন রয়েছেন।’
টুইটারে বর্ষীয়ান নেতা লিখেছেন , ‘গতকালই কৈলাস’জিকে জানিয়ে দিয়েছিলাম যে ঈশ্বর আমাকে অর্থ ও সম্মান দিয়েছেন। তাই এই চাহিদা নিয়ে আমি BJP-তে ফের যোগদান করতে চাইছি না। আমি বাংলার হিন্দুদের জন্য কিছু অবদান রাখতে চাই। আর তা করতে গেলে ২০২১ সালে BJP-র পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসা প্রয়োজন।’

Related articles

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার আদিবাসী সংস্কৃতিকে শ্রদ্ধাজ্ঞাপন, মঞ্চ মাতালেন নোরা

ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA Football WC) জ্বরে কাবু গোটা বিশ্ব। তিনদেশে তিনটি আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের কথা আগেই...

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...