Monday, April 6, 2026

বিরোধী শিবিরে ভাঙন অব্যাহত, উত্তরবঙ্গে দলে দলে যোগ তৃণমূলে

Date:

Share post:

একুশের বিধানসভা নির্বাচনের আগে ক্রমশ চাঙ্গা হচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস। অন্যদিকে, ভাঙন অব্যাহত বিরোধী শিবিরে! প্রধান বিরোধী শক্তি হিসেবে উঠে আসা বিজেপি হোক কিংবা বাম-কংগ্রেস, পাহাড় থেকে জঙ্গল অথবা সাগর থেকে শহর, ঘাসফুল শিবিরে যোগদানের হিড়িক পড়েছে। তারই অঙ্গ হিসাবে এবার বিরোধী দলগুলিতে বড়সড় ভাঙন উত্তরবঙ্গে।

মূল প্রতিপক্ষ গেরুয়া শিবিরে তো আগেই ভাঙন ধরেছিল, এবার বাম-কংগ্রেস-সহ বিরোধী শিবিরের কমপক্ষে ৬৫টি পরিবার থেকে কয়েকশো কর্মী-সমর্থক যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে।

উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের বিধায়ক তথা রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী গোলাম রব্বানি এবং জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের নেতৃত্বে সংশ্লিষ্ট এলাকাগুলিতে বড়সড় ধস নামলো বিরোধী শিবিরগুলিতে। সিপিএম-কংগ্রেস ছেড়ে প্রচুর কর্মী-সমর্থক যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। তাঁদের প্রত্যেকের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলার শীর্ষ নেতৃত্ব। বিরোধী দল থেকে এই যোগদানের পর স্বভাবতই উজ্জীবিত শাসক শিবির।

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...