Friday, June 26, 2026

মানের সঙ্গে আপোস নয়, কেউ যেন মাস্ক কেনা নিয়ে প্রশ্ন না করেন: মন্তব্য ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

করোনা সংক্রমণ থেকে বাঁচতে চিকিৎসকরা সবসময়ই পরামর্শ দিচ্ছেন মাস্ক ব্যবহার করতে। অথচ এই মাস্ক নিয়েই দুর্নীতির অভিযোগ তুলেছে বিরোধীরা।
সোমবার নবান্ন থেকে প্রশাসনিক বৈঠকে এই বিষয়ে বিরোধীদের উদ্দেশে স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী । তিনি সাফ জানালেন, ‘মানের সঙ্গে কোনওরকম সমঝোতা করা হবে না। কেউ কেউ সরকার কত মাস্ক কিনেছে, তা নিয়েও প্রশ্ন তুলছে। কেউ কোনও চিঠি দিলেও আমরা তদন্ত করে দেখি। অনেক কিট তো ধরা পড়ল ভেজাল বলে। ধরা পড়ার পরে কিট ফিরিয়ে নিয়েছে আইসিএমআর। কেউ যেন প্রশ্ন না করেন, কোথা থেকে মাস্ক কেনা হল’।
কেন্দ্র সরকারের বিরুদ্ধে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন , ‘সাড়ে ৪ হাজার কোটি টাকা জিএসটি বকেয়া আছে। যাঁরা প্রশ্ন তুলছেন, ভেবেছেন কোথা থেকে টাকা আসছে’! তার ইঙ্গিত যে স্পষ্ট তা বুঝতে বাকি নেই কারও ।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...