Wednesday, June 24, 2026

সিঙ্গাপুর বণিকসভা : মন্ত্রীর সঙ্গে পরামর্শদাতা কমিটিতে বাংলার প্রসূন

Date:

Share post:

বাংলা ও বাঙালির গর্বের দিন। প্রবাসী বাঙালি শিল্পোদ্যোগী প্রসূন মুখোপাধ্যায় সিঙ্গাপুর ইন্ডিয়ান চেম্বার অফ অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিক্কি) পরামর্শদাতা হলেন। বণিকসভার চারজন বিশিষ্ট পরামর্শদাতার অন্যতম প্রসূনবাবু। সিক্কি শুধু যে দেশে-বিদেশে লগ্নির প্রশ্নে বড় ভূমিকা নেয় তাই নয়, বণিকসভার ঐতিহ্য সর্বজনবিদিত। সেই কারণেই সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর অফিসের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীও এই পরামর্শদাতা কমিটিতে রয়েছেন। সিক্কির প্যানেল অফ অ্যাডভাইজার্সে সিঙ্গাপুরের বাছাই করা অনাবাসী শিল্পপতিরা থাকেন। ইউনিভার্সাল সাকসেস এন্টারপ্রাইজের কর্ণধার প্রসূনবাবু ছাড়াও বাকি বিশিষ্ট তিন পরামর্শদাতা হলেন, প্রধানমন্ত্রীর অফিসের মন্ত্রী ইন্দ্রাণী রাজাহ, ক্রেসেন্ডাস গ্রুপের গ্রুপ চেয়ারম্যান ও সিইও লরেন্স লিইও এবং মেইনহার্ডথ সংস্থার গ্রুপ এক্সিকিউটিভ চেয়ারম্যান শাহজাদ নাসিম। পরামর্শদাতাদের মেয়াদও বোর্ডের মেয়াদের মতো। প্রসূনবাবুর সংস্থা ইউনিভার্সাল সাকসেস সিঙ্গাপুর, ভারত ছাড়াও ছড়িয়ে রয়েছে পৃথিবীর নানা দেশে। এই বাংলাতেও তাঁর বেশ কিছু লগ্নি রয়েছে। আগামিদিনে বাংলায় সিঙ্গাপুরের লগ্নির প্রশ্নে প্রসূনবাবুর যে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে, তা বলাই বাহুল্য।

 

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...