Monday, April 6, 2026

মঙ্গলে ৩০০০ টাকায় এক একর জমি কিনলেন বাংলার ছেলে শৌনক

Date:

Share post:

পৃথিবী ছেড়ে মঙ্গলে জমি কিনলেন বাংলার ছেলে শৌনক দাস। পৃথিবী ছেড়ে মঙ্গলে জমি কেনার কথা জিজ্ঞেস করলে শ্রীরামপুরের বাসিন্দা শৌনকের স্পষ্ট কথা, “সস্তায় পেলাম, তাই নিয়ে নিলাম।”

সম্প্রতি বিয়ে করেছেন শৌনক। হাওয়ায় কথা ভাসছে তবে কি বউ নিয়ে মঙ্গলেই সংসার পাতবেন তিনি? শৌনক দাসের কথায়, “বিজ্ঞান যে দিকে এগোচ্ছে, তাতে ভবিষ্যতে মঙ্গল গ্রহেও মানুষ গিয়ে থাকতে পারেন। সম্ভবত আমিই প্রথম বাঙালি, যে মঙ্গলে জমি কিনলাম। হয়তো আমি যেতেও পারব না। তবে সকলকে বলতে পারব, আমার মঙ্গলে জমি আছে।”

শৌনক চন্দ্রযানের নকশা নিয়েও কাজ করছে। চন্দ্রযানে ও মঙ্গলযানে শৌচালয় নিয়েও নকশা দেখতে চাই নাসা। লুনার-টু চ্যালেঞ্জে সেই নকশা গৃহীত হবে।

প্রসঙ্গত, শৌনকের নাম-সহ একটি চিপ নাসা’র রকেটে মঙ্গলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। বেসরকারি সংস্থায় কর্মরত শৌনক। তিনি এক একর জমি মাত্র ৩ হাজার টাকা কিনেছেন। জমির দলিল-সহ মঙ্গলের ঠিক কোথায় রয়েছে তার জমি, অক্ষাংশ-দ্রাঘিমাংশ মেপে সেই জমির সমস্ত তথ্য তাঁর হাতে।

Related articles

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...

মানুষের কাজ যে করবে সেই প্রার্থী: নাম না করে তপন চট্টোপাধ্যায়কে নিশানা তৃণমূল সুপ্রিমোর

“কেউ কেউ আছে কাজ করবে না, কিন্তু সারাজীবন তাঁকেই প্রার্থী করতে হবে। না দল সেটা কোনওদিনই করবে না“।...