Monday, May 18, 2026

এবার মালদায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের হিড়িক

Date:

Share post:

রাজ্যজুড়ে ফের মমতা-ম্যাজিক। একুশের বিধানসভা নির্বাচনের আগে ক্রমশ ঘর গুছিয়ে নিচ্ছে শাসকদল তৃণমূল কংগ্রেস। পাহাড় থেকে জঙ্গল কিংবা শহর থেকে সাগর বিরোধী শিবিরে ফাটল ধরিয়ে একের পর এক কর্মী-সমর্থক যোগ দিচ্ছেন ঘাসফুল শিবিরে। গত ২১ জুলাই তৃণমূল কংগ্রেসের ভার্চুয়াল শহিদ দিবস সমাবেশ থেকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্য দলের নেতাকর্মীদের তৃণমূল কংগ্রেসের আসার আহ্বান জানিয়ে ছিলেন। মমতার সেই ছোট্ট একটি বক্তব্য রাজ্যজুড়ে ম্যাজিকের কাজ করছে। তারই অঙ্গ হিসাবে ফের উত্তরবঙ্গে বড়সড় ভাঙনের মুখে প্রধান বিরোধী শক্তি বিজেপি।

এবার মালদার ইংরেজবাজারে বিজেপি ছেড়ে দলে দলে কর্মী-সমর্থক যোগ দিলেন তৃণমূলে। দলবদলের এই অনুষ্ঠানে স্থানীয় তৃণমূল নেতৃত্ব বিজেপি ছেড়ে আসা সকল কর্মী-সমর্থকদের স্বাগত জানান। আনুষ্ঠানিক ভাবে তৃণমূলের যোগদানের সময় তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর দুলাল সরকার। এছাড়াও হাজির ছিলেন জেলার দুই প্রভাবশালী তৃণমূল নেতা জাহাঙ্গীর আলম এবং গুমানি শেখ।

গেরুয়া শিবির ত্যাগ করে তৃণমূলে যোগ দেন বিজেপির পঞ্চায়েত সদস্য চৈতন্য মাল। তাঁর সঙ্গে প্রায় ৩০০ জন বিজেপির সক্রিয় কর্মী-সমর্থক তৃণমূলের পতাকা হাতে তুলে নেন। তাঁরা প্রত্যেকেই বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন।

Related articles

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...