Tuesday, June 9, 2026

এবার দেবের বাড়িতে করোনার হানা

Date:

Share post:

সম্প্রতি টলিপাড়ার একাধিক অভিনেতা-অভিনেত্রী করোনা আক্রান্ত হয়েছেন। টলিউডের শীর্ষ পরিচালক রাজ চক্রবর্তীও কোভিড আক্রান্ত। এবার মারণ ভাইরাস হানা দিলো সুপারস্টার দেবের পরিবারে।

দেবের বাড়ির এক কর্মচারী করোনা আক্রান্ত বলে জানিয়েছেন অভিনেতা নিজেই। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় তিনি জানান, উত্তম নামে তাঁর বাড়ির এক কর্মী করোনা আক্রান্ত হয়েছেন। যদিও সে উপসর্গহীন। তাই নিজের বাড়িতেই তাঁকে আইসোলেশনে রেখেছেন অভিনেতা।

একইসঙ্গে দেব জানিয়েছেন, সরকারি স্বাস্থ্যবিধি মেনে তিনি ও তাঁর পরিবারের বাকি সদস্যরাও আগামী ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকবেন।

এদিকে স্বস্তির খবর, দেব ও তাঁর পরিবারের সদস্যদের প্রত্যেকেরই করোনা টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...