Monday, April 6, 2026

একগুচ্ছ নির্দেশিকা মেনে খুললো তারাপীঠ মন্দির

Date:

Share post:

ভক্তশূন্য কৌশিকী অমাবস্যার পর সোমবার একগুচ্ছ স্বাস্থ্যবিধি মেনে খুললো তারাপীঠ মন্দির। মহামারি আবহে মন্দির খোলায় সমস্ত রকম সরকারি নিয়মকে মান্যতা দেওয়া হচ্ছে।

• মন্দিরে ঢোকার আগে মেটাল গানে তাপমাত্রা মাপা হবে।

• স্যানিটাইজ করতে হবে। এছাড়াও স্যানিটাইজার টানেলে প্রবেশ করে সমগ্র শরীর জীবানমুক্ত হলে তবেই পুজোর লাইনে দাঁড়াতে পারবেন ভক্তরা।

• পুজো দেওয়ার লাইনেও দূরত্ব বিধি মেনে দাঁড়াতে হবে। গর্ভগৃহে প্রবেশ করে মা তারাকে পুজো দেওয়া নিষিদ্ধ। এছাড়াও কোনো রকম আলতা সিঁদুর প্রভৃতি নিয়ে মায়ের চরণ স্পর্শ করা যাবে না।

• গর্ভগৃহে ভক্তের লাইনে থাকা মন্দিরে ঘন্টাও খুলে রাখা হয়েছে।শুধুমাত্র সেবাইতদের মাধ্যমে দূর থেকে মা তারাকে পুজো দিতে পারবেন ভক্তরা।

• কোনওরকম ভোগ বা মহাপ্রসাদ বিতরন করা হবে না।

• এছাড়াও মন্দির খোলায় হোটেল মালিক সহ ছোটো বড় অনান্য ব্যবসায়ীদের করোনা সতর্কবিধি মেনে তবেই সামগ্রী বিক্রি করতে পারবে। রুম ভাড়া দিতে পারবে।

দীর্ঘদীন পর আজ মন্দির খোলায় কিছুটা হলেও আশার আলো দেখছেন ব্যবসায়ীরা। যদিও সকাল থেকে তেমন পূণ্যার্থীদের দেখা নেই। আজ ষষ্ঠী থাকায় স্থানীয়দের ভিড় ছিল বেশি।

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...