Monday, March 16, 2026

করোনা আবহের মধ্যেই খুলছে পশ্চিমবঙ্গ বিধানসভা, কবে থেকে জানেন?

Date:

Share post:

করোনা মহামারি আবহের জন্য বেশ কয়েকমাস বন্ধ আছে পশ্চিমবঙ্গ বিধানসভা। জানা যাচ্ছে, আগামী ৮ কিংবা ৯ সেপ্টেম্বর থেকে খুলতে পারে রাজ্য বিধানসভা৷ এর আগে গত ১৬ এপ্রিল শেষবার বিধানসভার গ্রীষ্মকালীন অধিবেশন হয়েছিল। কিন্তু সংবিধানের রীতি অনুযায়ী, ৬ মাস অতিক্রান্ত হওয়ার আগেই লোকসভা কিংবা বিধানসভার অধিবেশন ডাকতে হবে৷ সেই হিসেবে আগামী ১৬ সেপ্টেম্বর শেষ হচ্ছে ৬ মাসের সময়সীমা৷ কিন্তু করোনা সেই বিধি পালনে বড়সড় বাধা হয়ে দাঁড়িয়েছে৷ তাই বিধি মানতেই দু’দিনের অধিবেশন হতে পারে আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে।

যদিও অধ্যক্ষবিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এ ব্যাপারে চূড়ান্ত কোনও দিন নির্ধারিত হয়নি। ৮ কিংবা ৯ সেপ্টেম্বর বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকের পর স্থির হবে কত দিন চলবে অধিবেশন৷ এদিকে, দু’দিনের সভা হলে প্রথম দিন হতে পারে অবিচুয়ারি। দ্বিতীয় দিন সভায় উত্থাপিত হতে পারে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল। তবে গোটা বিষয়টি নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

স্পিকার আরও দেখে নিতে চাইছেন লোকসভা নিয়ে সিদ্ধান্ত হয়। কারণ, রাজ্য বিধানসভা বন্ধ হওয়ার কয়েকদিন আগেই লোকসভা বন্ধ হয়েছিল। ফলে সংবিধান মেনে লোকসভারও অধিবেশন ডাকতে হবে ৬ মাসের আগেই। অর্থাৎ হিসেব বলছে লোকসভা খুলতে হবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে।

spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...