Tuesday, June 23, 2026

অরিজিতের পর ভাইজানের রোষের মুখে আমাল?

Date:

Share post:

অরিজিৎ সিংয়ের পর এবার সলমন খানের রোষে আমাল মালিক? বেশ কিছু দিন আগে অরিজিৎ সলমনের সম্পর্কে নেতিবাচক মন্তব্য করে অভিনেতার রোষের মুখে পড়েছিলেন। এবার খানিকটা তেমনই কান্ড ঘটেছে আমালের সঙ্গে। টুইটারে জোর তরজা চলছে আমাল এবং সলমনের ভক্তদের মধ্যে।

কয়েকদিন আগে সুরকার-গায়ক আমাল মালিক বলেছিলে তিনি শাহরুখ খানের বড় ভক্ত। ব্যাস। টুইটারে তরজার সূত্রপাত এখান থেকেই। এরপর থেকেই সলমনের অনুরাগীরা ট্রোল করতে শুরু করেন তাঁকে। ২০১৪ সালে সলমন অভিনীত ‘জয় হো’ ছবির তিনটি গান কম্পোজ করা দিয়ে ইন্ডাস্ট্রিতে কেরিয়ার শুরু করেছিলেন আমাল। সে প্রসঙ্গ তুলে সলমনের ভক্তরা তাঁকে ‘অকৃতজ্ঞ’ বলে। এরপর আমাল রেগে গিয়ে বলেন, “আজ দুনিয়া কো দিখ গয়া হোয়াট ইজ দ্য অওকাত অব দিস আনএডুকেটেড ভাইতারস।’’ আমাল ‘ভাইতারস’ বলতে এখানে সলমনের ভক্তদের বুঝিয়েছেন। এরপর ট্রোলিং বেড়ে যাওয়ায় আমাল নিজের অবস্থান স্পষ্ট করে। টুইট করে বলেন, ‘‘আমি সলমন খানের বিরুদ্ধে নই। উনি আমাকে ইন্ডাস্ট্রিতে প্রথম সুযোগ দিয়েছিলেন, তার জন্য আমি কৃতজ্ঞ। কিন্তু তা বলে ওঁর ভক্তরা যা খুশি বলে যাবে, আর আমি সহ্য করব, তা নয়।’’

Related articles

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...