Monday, April 6, 2026

শোভনের সঙ্গে ঘোরা বন্ধ, বৈশাখীর জন্য আলাদা অঙ্ক বিজেপির

Date:

Share post:

শোভন চট্টোপাধ্যায়কে ভোটের মুখে সক্রিয় করতে চায় বিজেপি।

কিন্তু বৈশাখী বন্দ্যোপাধ্যায় তাঁর সঙ্গে যত্রতত্র ঘুরতে পারবেন না। অন্তত দলের কর্মসূচিতে তো নয়ই।
অরবিন্দ মেনন এবং কৈলাসকে এই বার্তা দিয়েছে রাজ্য বিজেপির ক্ষমতাসীন গোষ্ঠী। তাদের যুক্তি মেনেও নিয়েছেন মেননরা। খবর সেরকমই।
শোভনের জন্য পদ ভাবা হয়েছে। বৈশাখীর আলাদা পদের কথা চলছে। শিক্ষা সেলের চেয়ারপার্সন বা ওই ধরণের পদ। বৈশাখী নিজের কাজ করতে পারবেন। কিন্তু এখন যেমন শোভনের সঙ্গে সর্বত্র যান, সেটা বিজেপি হতে দেবে না। দলের এক শীর্ষনেতা বলেন,” ভোটের মুখে দলের স্বার্থে শোভনবাবুকে নামাতে হচ্ছে। কিন্তু বৈশাখীদেবীর সঙ্গে ঘোরাটা দৃষ্টিকটূ। এটা আমরা দলে হতে দেব না। এটা জানিয়ে দেওয়া হয়েছে। এসবে নেতিবাচক বার্তা যাচ্ছে। ওঁকে আলাদা পদ দিয়ে কাজ করতে বলা হবে।”
এদিকে শোভনপর্ব আপাতত রত্নার প্রাচীরে আটকে ফের বিজেপিমুখী থাকলেও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত ঘোষণা হয়নি। সূত্রের খবর, শোভনের জন্য দরজা খোলা রাখলেও দলের কাঁধে বন্দুক রেখে ব্যক্তিগত ঝামেলায় রত্নাকে রাজনৈতিকভাবে শেষ করার চাপ তৃণমূলের অধিকাংশই মানছেন না। তাঁরা তিতিবিরক্ত। শোভন-বৈশাখী বিজেপির হয়ে নামলেও তাঁদের কিছু এসে যায় না। মঙ্গলবার রাতে এক সামাজিক অনুষ্ঠানের আড্ডায় বিজেপির এক নেতা তৃণমূলের এক নেতাকে বলেছেন,” এখন আমাদের দরকার শোভন বা কেউ চলে যাচ্ছে না, সেটা দেখানো। তারপর দেখুন না কী দাঁড়ায়। আমরা চাই না দলকে ঘিরে কুৎসিত রঙ্গরসিকতা চলুক।”

 

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...