Saturday, June 27, 2026

গেরুয়া শিবিরে ধস নামিয়ে নদিয়ায় তৃণমূলকে আরও শক্তিশালী করলেন মহুয়া

Date:

Share post:

বিরোধী শিবিরে ভাঙন অব্যাহত। একুশের বিধানসভা নির্বাচনের আগে ক্রমশ চাঙ্গা হচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস। প্রধান বিরোধী শক্তি হিসেবে উঠে আসা বিজেপি হোক কিংবা বাম-কংগ্রেস, পাহাড় থেকে জঙ্গল অথবা সাগর থেকে শহর, ঘাসফুল শিবিরে যোগদানের হিড়িক পড়েছে। তারই অঙ্গ হিসাবে এবার বিরোধী দলগুলিতে বড়সড় ভাঙন নদিয়া জেলায়।

মূল প্রতিপক্ষ গেরুয়া শিবিরে ভাঙন ধরানোর, এবার বাম-কংগ্রেস-সহ বিরোধী শিবিরের কয়েকশো কর্মী-সমর্থক যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। জেলা সভাপতি তথা কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের হাত ধরে ঘাসফুল শিবিরে যোগ দিলেন কয়েকশো বিরোধী কর্মী-সমর্থক। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন মহুয়া।

নদিয়া জেলার নাকাশিপাড়া, তেহট্ট, করিমপুর , চাপড়া, কৃষ্ণনগরের একশো জনেরও বেশি বিজেপি ও সিপিএম কর্মী-সমর্থক যোগ দেন তৃণমূলে। তাঁরা সকলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা ও রাজ্যের উন্নয়নের শরিক হতেই শাসক দলে যোগদান বলে জানিয়েছেন।

 

Related articles

তৃণমূলকে উপড়ে ফেলার চেষ্টা চলছে, একুশে জুলাই আমাদেরই হবে, বিজেপিকে নিশানা মহুয়ার

পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসকে (TMC) কোণঠাসা করতে ভয় ভীতি প্রদর্শন করে চারপাশ থেকে চাপ তৈরি করা হচ্ছে। সুপরিকল্পিতভাবে...

সাধারণ মানুষের সমস্যা সমাধানে জুলাইয়ে ‘মুখোমুখি’ কর্মসূচি পুর দফতরের

বাংলা জুড়ে বিভিন্ন পুর এলাকার নাগরিক পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানে বড় পদক্ষেপ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের পুর ও...

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...