Saturday, April 4, 2026

নির্বিকার হাসপাতাল, মৃতদেহ বোঝাই ট্রলিতে মেয়ের নাম দেখে মৃত্যু নিয়ে নিশ্চিত হলেন বাবা!

Date:

Share post:

করোনা আক্রান্ত মেয়ের চিকিৎসা চলছিল কলকাতার মেডিক্যাল কলেজ হাসপাতালে। ২১ জুলাই থেকে কলকাতা মেডিক্যালে চিকিৎসাধীন ছিলেন উত্তর ২৪ পরগনার সোদপুরের সুখচরের বাসিন্দা ওই মহিলা।

শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং মৃত্যু হয় ওই মহিলার। কিন্তু এই খবর তাঁর পরিবারের কাউকে জানায়নি হাসপাতাল। উঠেছে এমনই অভিযোগ। কয়েক দিন ধরে মেয়ের খবর না পেয়ে অবশেষে মেডিক্যাল কলেজে এসে উপস্থিত হন বাবা। বুধবার সকাল থেকে তিনি বসে ছিলেন হাসপাতালে গ্রীন বিল্ডিংয়ের নিচে। উদ্দেশ্য একটাই, মেডিক্যাল কলেজের করোনা বিল্ডিংয়ে চিকিৎসাধীন মেয়ে কেমন আছে?

দীর্ঘক্ষণ বসে থাকার পরেও মেয়ের কোনও খবর না পেয়ে শেষে অসহায় বাবা ছুটতে শুরু করলেন মৃতদেহ নিয়ে যাওয়ার ট্রলির পিছন পিছন। মনের আশঙ্কা মনে চেপেই খুঁজতে থাকলেন ওই ট্রলির মধ্যে কোথাও তাঁর পরিচিত কোনও নাম কি রয়েছে? শেষমেশ আশঙ্কা-ই সত্যি হল। করোনা রোগীর মৃতদেহ প্যাক করার ক্ষেত্রে বেশকিছু নিয়মকানুন আছে। সেই প্যাকিংয়ের গায়ে আটকানো কাগজ দেখেই বুঝতে পারেন মেয়ের মৃত্যু হয়েছে ।

বুধবার সকালে এই মর্মান্তিক ও অমানবিক ঘটনার-ই সাক্ষী রইল কলকাতা মেডিকেল কলেজ ও  হাসপাতালে উপস্থিত সবাই। এরপর চাপের মুখে পড়ে কলকাতা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ স্বীকার করে নেয় ৩৬ বছরের তরুণীর মৃত্যুসংবাদ।

 

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...