Friday, April 3, 2026

রাঁধুনির কাজ থেকে লাইব্রেরিতে নিয়োগ, বৃদ্ধের আবেদনে সাড়া মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

প্রতিকূলতার সঙ্গে লড়তে লড়তে কেটে গিয়েছে জীবনের অধিকাংশ সময়। প্রান্তিক শ্রেণীর মানুষ হওয়ায় সহ্য করতে হয়েছে অবিচার। নকশাল আন্দোলনে অংশ নেওয়া বছর ৭০এর মনোরঞ্জন ব্যাপারী হয়েছেন লেখক। দুবেলা দুমুঠো জোগাড় করার জন্য হেলেন কেলার বধির বিদ্যালয়ে রাঁধুনি হিসেবে কাজ করেন। নিজের এই অবস্থার কথা জানিয়ে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রীকে। সাড়াও দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠিতে বৃদ্ধ জানিয়েছিলেন, এই বয়সে এত পরিশ্রমের কাজ আর করতে পারছেন না তিনি। অন্য কোনও কাজের আবেদন জানান বৃদ্ধ। চিঠি পেয়ে দ্রুত সিদ্ধান্ত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা জেলার বিদ্যানগর জেলা গ্রন্থাগারে নিয়োগ করা হলো মনোরঞ্জন ব্যাপারীকে। মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

লেখক মনোরঞ্জন হয়ে ওঠার কাহিনী মোটেই সহজ ছিল না।১৯৫৩ সালে মাত্র তিন বছর বয়সে পরিবারের সঙ্গে এদেশের মাটিতে পা রেখেছিলেন তিনি। দিন কেটেছে রিফিউজি ক্যাম্প ও কলোনিতে। প্রথাগত শিক্ষার সুযোগ মেলেনি। রোজগারের তাগিদে ১৪ বছর বয়সে পাড়ি দেন মধ্যভারতের দন্ডকারণ্যে। সেখানেই জড়িয়ে পড়েন নকশাল আন্দোলনে। কলকাতায় ফিরে জীবন কাটে জেলে।

জেল থেকে ছাড়া পেয়ে শহরে রিকশা চালাতে শুরু করেন মনোরঞ্জন ব্যাপারী। রিকশা চালাতে গিয়ে সাহিত্যিক মহাশ্বেতা দেবীর সঙ্গে পরিচয় হয়। মহাশ্বেতাদেবীর অনুপ্রেরণায় লিখে ফেলেন, ‘ইতিবৃত্তে চণ্ডাল জীবন’। বাংলা অ্যাকাডেমির পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় হয়ে ওঠে। দলিত, সমাজের প্রান্তিক শ্রেণীর মানুষের কথা ফুটে ওঠে পাতায়।

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...