Friday, April 3, 2026

সবাই মিলে সুপ্রিম কোর্টে চলুন, সর্বদল বৈঠকে আহ্বান মমতার

Date:

Share post:

জয়েন্ট এন্ট্রান্স এবং নিট পরীক্ষা স্থগিত রাখার জন্য সব রাজ্যের মুখ্যমন্ত্রী সহ বিরোধী নেতৃত্বদের একসঙ্গে সুপ্রিম কোর্টে যাওয়ার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরীক্ষা স্থগিত না করলে গণআন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তিনি। বুধবার কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সর্বদল বৈঠকে উপস্থিত ছিলেন মহারাষ্ট্র, পাঞ্জাব, রাজস্থান, ছত্তিশগড়, পন্ডিচেরি, ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী। বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ” পরীক্ষা স্থগিত রাখার আবেদন জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি আমি। ছাত্র-ছাত্রীদের সুরক্ষার স্বার্থে পরীক্ষা স্থগিত রাখার আবেদন জানিয়ে আমাদের একসঙ্গে সুপ্রিম কোর্টে যাওয়া উচিত।”

এদিনের ভার্চুয়াল বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “কী করে নিট, জয়েন্ট দেবেন পরীক্ষার্থীরা? ট্রেন বন্ধ। যাতায়াতের সমস্যা। ওঁরা এমনি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আরও বেশি ডিপ্রেশনের দিকে ঠেলে দেওয়া ঠিক হবেনা। দেশে ২৪ লক্ষ ছেলেমেয়ে পরীক্ষা দেবে। এটা ছেলেমানুষির বিষয় নয়।” মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপের অনুরোধ জানিয়েছিলাম। সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তা পুনর্বিবেচনার আবেদন করতে পারত কেন্দ্র। এই সুযোগ প্রধানমন্ত্রীর হাতেই ছিল। সলিসিটর জেনারেল, অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে তা করতেই পারে।” ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানো সরকারের কর্তব্য বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, সেপ্টেম্বর মাসে চলতি বছরের নিট এবং জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নেওয়া হবে বলে ঘোষণা করেছে। এই পরীক্ষা স্থগিত রাখার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন পরীক্ষার্থীরা। কিন্তু পরীক্ষার্থীদের সেই আবেদন খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে নির্ধারিত সূচি মেনেই নিট এবং জয়েন্ট হবে। মহামারি আবহে এই পরীক্ষা স্থগিত রাখার আবেদন জানিয়ে সোমবার এবং মঙ্গলবার প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু তা সত্ত্বেও নিজেদের সিদ্ধান্তে অনড় কেন্দ্র।

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...