Tuesday, June 23, 2026

উচ্চবর্ণের বাগান থেকে ফুল তুলেছিল শিশু, রেশন বন্ধ করা হল ৪০টি দলিত পরিবারের!

Date:

Share post:

বাগানে রংবেরঙের ফুল। তাই দেখে বাগানে ঢুকে পড়েছিল ছোট্ট মেয়েটি। ফুলের লোভ সামলাতে পারেনি। দু’চারটে ফুলও তুলেছিল। উচ্চবর্ণের বাগানে ফুল তোলার অপরাধের মাসুল দিতে হল ৪০টি দলিত পরিবারকে। গ্রামে একঘরে করা হয়েছে পরিবারগুলিকে। শুধু তাই নয় রেশন দোকানে বলে দেওয়া হয়েছে যেনো ওই পরিবারের কোনও সদস্য রেশন না পান। ওড়িশার ঢেঙ্কানলের কান্তিও কাটেনি নামক এক প্রত্যন্ত গ্রামে ঘটেছে এমনই নিন্দনীয় ঘটনা।

ঘটনাটি ঠিক কী?

এই ঘটনার সূত্রপাত মাস দুয়েক আগে। এক দলিত পরিবারে শিশু উচ্চবর্ণের একটি বাড়িতে গিয়ে ফুল তুলে আনে। আর তাই গ্রামের গোটা দলিত সম্প্রদায়কেই একঘরে করে রাখা হয়েছে। গ্রামীণ রেশন দোকানেও জানানো হয়েছে, এই ৪০ টি পরিবারকে যেন রেশন না দেওযা হয়। পাশাপাশি কোনও গ্রামীণ অনুষ্ঠানে তাঁদের প্রবেশের অনুমতি নেইই। এমনকি এই সম্প্রদায়ভুক্ত স্কুল শিক্ষককে বারবার চাপ দেওয়া হয়েছে যাতে তিনি বদলি নিয়ে নেন।

দলিত সম্প্রদায়ভুক্ত এক গ্রামবাসী বিজয়কুমার নায়েক সংবাদমাধ্যমকে বলেন, “শিশুটি সূর্যমুখী ফুল তুলে এনেছিল। সেখান থেকেই শুরু হয় সমস্যা, আমাদের একঘরে করে দেওযা হয়েছিল।” পুরো ঘটনাটি জানানো হয় থানায়। পুলিশের সামনে ঘটনাটি আসায় পুলিশ দু’পক্ষের সঙ্গে কথা বলেই একটা মীমাংসা সূত্র খোঁজার চেষ্টা করেছে।
ওই গ্রামের গ্রামপ্রধান প্রানবন্ধু দাসের কথায়, “এটা অনেকে দুই সম্প্রদায়ের ঝামেলা বলে দেখানোর চেষ্টা চালাচ্ছে। পুলিশ কথা বলে সমস্যা মিটিয়ে ফেলেছে।”

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...