Saturday, April 18, 2026

গভীর কোমায়, প্রণববাবুর অবস্থার আরও কিছুটা অবনতি

Date:

Share post:

গভীর কোমাচ্ছন্ন প্রাক্তন রাষ্ট্রপতির শারীরিক অবস্থার আরও কিছুটা অবনতি হয়েছে। ফুসফুসে সংক্রমণের জটিলতার মধ্যে প্রণব মুখোপাধ্যায়ের কিডনির অবস্থারও অবনতি হয়েছে। বুধবার এই খবর জানানো হয়েছে দিল্লির সেনা হাসপাতালের পক্ষ থেকে। দু’সপ্তাহের বেশি হাসপাতালে ভর্তি রয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি। মস্তিষ্কে অস্ত্রোপচারের পর থেকে তাঁকে রাখা হয়েছে ভেন্টিলেশনে। এদিন হাসপাতাল থেকে প্রকাশিত তাঁর স্বাস্থ্য বুলেটিনে বলা হয়েছে, ফুসফুস সংক্রমণের চিকিৎসা চলছে প্রণব মুখোপাধ্যায়ের। গতকালের চেয়ে তাঁর কিডনির অবস্থার (রেনাল প্যারামিটার্স) সামান্য অবনতি হয়েছে। এখনও গভীর কোমায় রয়েছেন তিনি। ভেন্টিলেটরে রেখে তাঁর চিকিৎসা চলছে।

Related articles

IPL: ব্য়র্থ রাহানেও পেলেন অভিনন্দন বার্তা, কোন অঙ্কে প্লে অফে যেতে পারে কেকেআর?

হারের পর হার, তবুও লড়াই ছাড়ছেন না অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। আদৌও রাহানেকে অধিনায়ক রাখা হবে কিনা তা...

গরমে কাবু ‘ফাটাকেষ্ট’! দুর্গাপুরে রোড শো ছেড়ে মাঝপথে পিঠটান, ‘জয় বাংলা’ স্লোগান তুললেন স্থানীয়রা

তীব্র গরমে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দলের প্রচারে পদযাত্রা করছেন। রোদ মাথায় নিয়ে প্রায় প্রতিদিন দীর্ঘ...

নির্বাচন আবহে নতুন টোপ! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ২ শতাংশ DA ঘোষণা

দেশের একাধিক গুরুত্বপূর্ণ রাজ্যে বিধানসভা নির্বাচন (Election) আবহে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে সংসদকে নির্বাচনের হাতিয়ার হিসাবে ব্যবহার করছে মোদি...

মিথ্যাচার ট্রাম্পের! ফের হরমুজ বন্ধ করল ইরান, ফিরল ৪ ভারতীয় জাহাজ

ফের হরমুজে (Strait of Hormuz) বিধিনিষেধ জারি করল ইরান। আমেরিকা (America) শর্তভঙ্গ করে অবরোধ চালিয়ে যাচ্ছে। জাহাজ ঢোকা...