Saturday, April 4, 2026

তৃণমূলে এলে স্বাগত, বিজেপিতে থাকলে জামানত বাজেয়াপ্ত: শোভন প্রসঙ্গে রত্না

Date:

Share post:

রাজ্য রাজনীতিতে জোর চর্চা। তৃণমূলে শোভনের “ঘর ওয়াপসি”! অন্যদিকে বিজেপির একাংশের দাবি, দল ছাড়ছেন না শোভন চট্টোপাধ্যায়। কী হবে না হবে কেউ জানেন না, তবে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে শোভন চট্টোপাধ্যায়কে নিয়ে।

রাজনৈতিক মহলের গুঞ্জন, তাঁর ১৩১ নম্বর ওয়ার্ড থেকে রত্না চট্টোপাধ্যায়কে নিষ্ক্রিয় করলেই দলে ফিরতে পারেন শোভন। অন্য একটা মহলের দাবি, তৃণমূলে ফিরলে এজেন্সির জুজু দেখিয়ে বিজেপি তাঁকে জেল খাটানোর ভয় দেখাচ্ছে। ফলে শোভনের এখন শাঁখের করাত অবস্থা।

এ প্রসঙ্গে শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্নাদেবী “এখন বিশ্ব বাংলা সংবাদ”-এর মুখোমুখি হয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন, “এখনও সময় আছে। শোভন চট্টোপাধ্যায় তৃণমূলে ফিরুন। তাঁকে দলে স্বাগত। আমি কথা দিচ্ছি, স্ত্রী হিসাবে তাঁর পাশে থাকবো। ওনার নেতৃত্বেই রাজনীতি করবো। তবে এরপরেও যদি তিনি বিজেপিতে থাকেন, তাহলে ওর বিরুদ্ধে আমি নিজে ভোটে দাঁড়িয়ে জামানত বাজেয়াপ্ত করব। এটাকে চ্যালেঞ্জ!”

Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...