Saturday, April 4, 2026

যোগাযোগই ছিলনা সুশান্তের সঙ্গে! কল রেকর্ড ফাঁস ‘ঘনিষ্ঠ বন্ধু’ সন্দীপের

Date:

Share post:

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর নিজেকে অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু বলে পরিচয় দিয়েছিলেন সন্দীপ সিং। পেশায় প্রযোজক সন্দীপের কলরেকর্ড ঘাঁটতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য।

সুশান্তের পরিবার আগেই জানিয়েছিল সন্দীপকে তাঁরা চেনেন না। এমনকী সুশান্তের মুখে কখনও নামও শোনেননি তাঁরা। এবার সন্দীপের কল রেকর্ড থেকে জানা গিয়েছে, গত এক বছরে অভিনেতার সঙ্গে যোগাযোগ হয়নি তাঁর। অথচ অভিনেতার মৃত্যুর পর সন্দীপের অতিসক্রিয়তা সবারই চোখে পড়েছে। অ্যাম্বুল্যান্স থেকে কুপার হাসপাতালে দেখা গিয়েছে সন্দীপকে। এমনকী সুশান্ত ও অঙ্কিতার সম্পর্ক নিয়েও সোশ্যাল মিডিয়ায় লম্বা চওড়া পোস্ট করেছেন সন্দীপ।

এদিকে সুশান্তের পারিবারিক বন্ধু নীলোৎপল মৃণাল সংবাদমাধ্যমে দাবি করেছেন, লন্ডনে যাওয়ার পরিকল্পনা করছেন সন্দীপ। এমাসের শেষেই লন্ডনে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে দাবি নীলোৎপলের। সিবিআইকে উদ্দেশ করে ওই ব্যক্তি বলেছেন, এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত সকলকে দেশের বাইরে যাওয়া থেকে আটকাতে হবে।

Related articles

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...