Monday, April 6, 2026

হাইকোর্টকে ধন্যবাদ ফিরহাদের, কটাক্ষ রাজ্যপালকে

Date:

Share post:

কলকাতা পুরসভার প্রশাসক মণ্ডলী নিয়োগ মামলায় নৈতিক জয় হলো রাজ্য সরকারের। পুরসভায় প্রশাসক নিয়োগকে অনৈতিক ও অসাংবিধানিক দাবি করে এই দায়ের হয়েছিল দুটি মামলা। একটি মামলা করেছিলেন শরদ সিং এবং অপরটি বিজেপি রাজ্য সহ-সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায়ের। সেই দায়ের করা দুটি মামলাই খারিজ করে দিয়েছে উচ্চ আদালত। আর হাইকোর্টের এই সিদ্ধান্তকে স্বাগত জানালেন কলকাতা পুরসভার মুখ্য প্রশাসন তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।

সল্টলেকের উন্নয়ন ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “করোনা এবং আমফান পরবর্তী সময়ে কাজ চালানোর জন্য প্রশাসক বসানো হয়। এই পদ অলংকার, অহংকার বা ভোগের জন্য নয়। এই পদ কোভিড পরবর্তী পর্যায়ে মানুষকে সেবা করার জন্য। পৌর পরিষেবা দেওয়ার জন্য। সুতরাং, মানুষকে বিপদে ফেলার জন্য যাঁরা হাইকোর্টে গিয়েছিলেন তাঁদের পরাজয় হয়েছে আর মানুষের জয় হয়েছে। এই পদ অত্যন্ত পরিশ্রম ও দায়িত্বের।”

অন্যদিকে, হাইকোর্টের রায়ের রাজ্যপাল জগদীপ ধনকড়কে ফিরহাদের জিজ্ঞাসা, এবার রাজ্যপাল পুরসভার প্রশাসক নিয়োগ নিয়ে কী বলবেন?

বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট নিয়ে রাজ্যপালের ট্যুইটকে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, “রাজ্যপালের ভাষা আর দিলীপ ঘোষের ভাষা। একজন রাজ্যপাল হয়ে তিনি একটি রাজনৈতিক দলের সভাপতির ভাষায় কথা বলছেন। যা খুবই দুঃখজনক। রাজ্যপালের টুইট এবং মিথ্যাচার বাংলার মানুষ মেনে নেবে না। মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রীকে নিয়ে উনি প্রশ্ন না তুলে রাজ্য সরকারের পোর্টাল দেখুন। ওখানে আয়-ব্যয়ের সব হিসেব পেয়ে যাবেন। রাজ্য সরকার যা করে তা যথেষ্ট স্বচ্ছতার সঙ্গে করে।”

Related articles

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...

মানুষের কাজ যে করবে সেই প্রার্থী: নাম না করে তপন চট্টোপাধ্যায়কে নিশানা তৃণমূল সুপ্রিমোর

“কেউ কেউ আছে কাজ করবে না, কিন্তু সারাজীবন তাঁকেই প্রার্থী করতে হবে। না দল সেটা কোনওদিনই করবে না“।...