Thursday, April 2, 2026

করোনা বিধি মেনে সেপ্টেম্বর থেকে লোকাল ট্রেন চললে আপত্তি নেই: জানালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

করোনা সংক্রমনের চেন ব্রেক করতে সেপ্টেম্বরেও তিন দিন পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে। তবে করোনা বিধি মেনে সেপ্টেম্বর থেকে মেট্রো এবং লোকাল ট্রেন চললে রাজ্যের কোনও সমস্যা নেই। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তবে লোকাল ট্রেনের সংখ্যা এক চতুর্থাংশ হতে হবে।

ট্রেন চালানোর প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “সামাজিক দূরত্ব মেনে মেট্রো  এবং লোকাল ট্রেন চলতে পারে সেপ্টেম্বর থেকে। তাতে কোনও অসুবিধা নেই। কিন্তু এ ব্যাপারে রেল যদি রাজ্যের সঙ্গে একবার কথা বলে নেয় তাহলে তা ভাল হয়।”

এ দিকে, সম্পূর্ণ লকডাউনে যেভাবে অগাস্ট মাসে গোটা রাজ্যের সমস্ত কিছুই বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, এবারেও তাই হবে। তবে পরিস্থিতির উপর কড়া নজর রাখছে রাজ্য সরকার।

Related articles

ইংরেজবাজারের অশান্তি বিজেপির গেমপ্ল্যান! কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করে তোপ মমতার

মালদহের(Maldha) ঘটনা নিয়ে প্রশাসনের তরফে মুখ্যমন্ত্রীকে কোন খবর দেওয়া হয়নি। তাঁর সঙ্গে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজি কেউ যোগাযোগ করছে...

বৃহস্পতিবার সকাল থেকেই চড়া রোদে পুড়ছে কলকাতা, বাঁকুড়া-পুরুলিয়ায় দাবদাহের পূর্বাভাস!

এপ্রিলের শুরু থেকেই ভ্যাপসা গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ (South Bengal weather)। চৈত্রেই তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছে যাওয়ার আশঙ্কা হাওয়া...

বন্ধ হল Uber Shuttle! শয়ে শয়ে ব্যবসায়ীরা EMI-এর টাকা জোগাড় নিয়ে চিন্তায় 

আজ থেকে বন্ধ হল কলকাতা–সহ দেশজুড়ে উবর শাটল (Uber Shuttle service) পরিষেবা বন্ধ হল। উবর শাটলের জেরে দেশজুড়ে...

বিচারকদের জন্য নির্ভয় পরিবেশ তৈরি করতে হবে, মালদহের ঘটনায় নির্দেশ সুপ্রিম আদালতের

এসআইআরের মাধ্যমে বিশেষ সম্প্রদায়ের নাম বাদ দেওয়ার প্রতিবাদে মালদহের কালিয়াচকে বিক্ষোভ-অবরোধের জেরে ৭ জুডিশিয়াল অফিসারকে রাত পর্যন্ত আটকে...