Sunday, June 28, 2026

বিরুষ্কার জীবনে খুশির খবর, স্যোশাল মিডিয়ায় ঘোষণা

Date:

Share post:

২০২০ বছরটা কারোর কাছেই বিশেষ শুভ নয়। বেশিরভাগ মানুষই চাইছেন এ বছর শেষে বিপদ কেটে ২০২১-এ নতুন ভোর আসুক। আর বিরুষ্কা ২০২১-এর জানুয়ারি জন্য দিন গুনছেন কারণ তাঁদের পরিবারে আসছে নতুন সদস্য। সোশ্যাল মিডিয়ায় স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে নিজের ছবি পোস্ট করে এ কথা জানালেন বিরাট কোহলি। ছবিতে স্পষ্ট অনুষ্কার বেবি বাম্প।

জানা গিয়েছে, আগামী বছর জানুয়ারিতে ঘরে আসছে নতুন সদস্য। বাবা-মা দুজনেই খুশি। বিরাট যখন নিজের ফেসবুক পেজে ছবি পোস্ট করে ভক্তকুলকে খুশির খবর জানাচ্ছেন। তিনি লেখেন, “অ্যান্ড দেন, উই আর থ্রি”।
হবু মা অনুষ্কা টুইটারে নিজের সন্তান সম্ভাবনার সুখবর শেয়ার করেছেন।


এই সময় আইপিএল খেলতে বিরাট কোহলি রয়েছেন দুবাইতে। অনুষ্কা রয়েছেন মুম্বইতেই। সুখবর শুনে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা বয়ে যাচ্ছে। মুহূর্তেই পোস্ট ভাইরাল হয়েছে।

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...