Friday, June 26, 2026

দিল্লির তলব, ইস্তফার কথা ভেবে রাখছেন তিতিবিরক্ত দিলীপ ঘোষ

Date:

Share post:

আবার দিল্লির তলব।
তবে করোনা-আইসোলেশনের কারণে আপাতত কটা দিন যাচ্ছেন না দিলীপ ঘোষ। যাবেন দিনকতক পরে।

সূত্রের খবর, দলে দিলীপবাবুর প্রতিপক্ষ শিবিরের কিছু অভিযোগ নিয়ে কথা হবে। ইতিমধ্যেই তাঁকে বলা হয়েছে মিলেমিশে চলতে। বিক্ষুব্ধ কয়েকজনকে পদ দেওয়ার কথাও বলতে পারে দিল্লি। এমনকি রাজ্য সভাপতি বদলের গুঞ্জনও ভাসিয়ে দেওয়া হয়েছে।

সূত্রের খবর, দরকারে এবার ইস্তফার কথা ভাবছেন তিতিবিরক্ত দিলীপ। যেভাবে একের পর এক মুখ ভেসে উঠছে দলে, যেভাবে ক্রমাগত তাঁর বিরোধিতা করা হচ্ছে; তাতে এসব আর সহ্য করবেন না তিনি। তাঁর পাল্টা হিসেবে মুকুল রায়, বাবুল সুপ্রিয়, স্বপন দাশগুপ্তর নাম ছিলই। এবার তথাগত রায়ের নামও যোগ হয়েছে। পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে সামনে রাখার রটনাও চলছে। ফেস বুক পেজও খোলা হয়েছে।

দিলীপ ঘোষের ঘনিষ্ঠমহল বলছে, একাধিক বুদ্ধিজীবী নেতা সভাপতি থাকাকালীন তো দলের ফলাফলের দৌড় দেখা গিয়েছে। একজন বিধায়কও ছিল না। সেখানে দিলীপ ঘোষের মত “শ্রমজীবী” নেতা দলকে সাফল্য দিয়েছেন। রাজ্য বিজেপির একমাত্র সভাপতি দিলীপবাবু যিনি নিজে পরপর দুটো নির্বাচন জিতেছেন। অনেকেই তো বারবার পরাজিত হয়েছেন। এহেন দিলীপবাবু যখন কাজ করতে যাচ্ছেন, তখন প্রতি পদক্ষেপে নানা বিরোধিতা আসছে। কখনও সোশ্যাল মিডিয়ায় পোস্ট। কখনও দিল্লিতে লবিবাজি করে নালিশ। অন্য মানসিকতার দিলীপ এসব আর বরদাস্ত করতে পারছেন না। এবার যদি দেখেন বেশি গোষ্ঠীবাজির বাড়াবাড়ি হচ্ছে, তিনি সটান ইস্তফা দিয়ে দেবেন। একনিষ্ঠ আর এস এস সংগঠক দিলীপ ঘোষের এসব পদ নিয়ে কিছু যায় আসে না, এটা তিনি ঘনিষ্ঠমহলে স্পষ্ট করে দিচ্ছেন।

সূত্রের খবর, তাঁকে আর সুব্রত চট্টোপাধ্যায়কে দিল্লিতে যেতে বলেছে দল। এদিকে কৈলাস আর মেনন কলকাতায় মুকুল বা শোভনকে প্রতিষ্ঠা করতে ব্যস্ত। দিল্লিতে কট্টর দিলীপবিরোধী ভূমিকায় বাবুল সুপ্রিয়। তথাগত রায়কে ভাসিয়ে তোলা হচ্ছে। শান্তিপ্রিয় ভদ্রলোক স্বপন দাশগুপ্তর নাম জড়িয়েছে কৈলাস-মুকুল শিবিরের সঙ্গে। দিলীপবাবুর সঙ্গে থাকা বড় নাম বলতে শুধু সুব্রতবাবু। ভোট এগিয়ে যত আসছে, তত দিল্লিকে বোঝানো হচ্ছে দিলীপ ঘোষ যেভাবে চলছেন, তাতে সাফল্য আসবে না। তৎকাল বিজেপির গোষ্ঠী লাগাম ধরতে চাইছে।

সূত্রের খবর, এই অবস্থায় দিলীপবাবু মনস্থির করে নিয়েছেন। গত কদিন তিনি যথেষ্ট নরম আছেন। কিন্তু এর পরেও খোঁচাখুঁচি অব্যাহত থাকলে তিনি ইস্তফা দিয়ে দেবেন।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...