Saturday, April 4, 2026

স্ত্রীর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি তুলে ব্ল্যাকমেল, নরেন্দ্রপুরে যুবক খুনে গ্রেফতার মূল অভিযুক্ত

Date:

Share post:

এক যুবকের দেহ উদ্ধারকে কেন্দ্র করে আজ লকডাউনের সকালে চাঞ্চল্য ছড়ায় নরেন্দ্রপুর থানা এলাকায়। খেয়াদহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মৌলিহাটি জল ট্রাঙ্কের কাছে এক যুবকের ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। যুবকের দেহে একাধিক আঘাতের চিহ্ন ছিল। মৃতদেহের কিছুটা দূরেই একটি বাইক দাঁড় করানো ছিল।

দেহ উদ্ধারের পর থেকে ঘটনার তদন্তে নামে নরেন্দ্রপুর থানার পুলিশ। এবং মাত্র ১২ ঘন্টার মধ্যে খুনের কিনারা করে ফেলে তারা। যুবক খুনের মূল অভিযুক্ত গ্রেফতার করা হয়। অভিযুক্তের নাম দীনেশ লাল।

পুলিশি জেরায় দীনেশ জানিয়েছে, তার স্ত্রীর সঙ্গে ঘনিষ্ট মুহূর্তের ছবি তুলেছিল এই যুবক। সম্পর্কে না থাকলে সেই ছবি ইন্টারনেটে ভাইরাল করবে বলে ক্রমাগত ব্ল্যাকমেল করা হচ্ছিল। এই নিয়ে ওই মহিলার সঙ্গে অবৈধ সম্পর্কও গড়ে ওঠে। সম্প্রতি এই কথা তাকে জানান স্ত্রী। সেই আক্রশেই এদিন সকালে ওই যুবককে খুন করা হয়েছে বলে জেরায় স্বীকার করেছে দীনেশ।

আরও পড়ুন- পুলওয়ামা হামলা: চার্জশিট জমা পড়তেই বিজেপিকে আক্রমণ পাকিস্তানের

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...