Friday, June 26, 2026

জয়েন্ট, নিট স্থগিত না রাখার আর্জি জানিয়ে শিক্ষাবিদদের চিঠি প্রধানমন্ত্রীকে

Date:

Share post:

জয়েন্ট এন্ট্রান্স এবং নিট পরীক্ষা স্থগিত রাখার দাবিতে একজোট হচ্ছেন বিরোধীরা। ঠিক সেই সময় এই পরীক্ষা স্থগিত না রাখার আবেদন জানালেন দেশ-বিদেশের ১৫০ জন শিক্ষাবিদ। প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন তাঁরা। তাঁদের আবেদন, ” পরীক্ষা নিতে আরও দেরি হলে তা ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হবে।”

বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী মহারাষ্ট্র, পন্ডিচেরি, পাঞ্জাব, ঝাড়খন্ড, ছত্তিশগড়, রাজস্থানের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, মহামারি আবহে পরীক্ষা স্থগিত রাখার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে যাবেন তাঁরা। আর এই ঘোষণার পরই শিক্ষাবিদরা চিঠি লিখলেন প্রধানমন্ত্রীকে।

প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে শিক্ষাবিদরা উল্লেখ করেছেন, “মহামারির অজুহাতে ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে আপস করার কোনও জায়গা নেই। নির্ধারিত সূচি মেনেই জয়েন্ট এবং নিট পরীক্ষা হোক। আরও দেরি করলে সর্বনাশ হয়ে যাবে। পরে কোনও কিছুর বিনিময়ে এই সময় ফিরিয়ে দিতে পারব না।” তাঁদের বক্তব্য, “পরীক্ষা এবং ভর্তি প্রক্রিয়া নিয়ে লক্ষ লক্ষ পড়ুয়াদের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে। সরকারের উচিত এই অবস্থার দ্রুত নিরসন করা।”

এই ১৫০ জন শিক্ষাবিদদের মধ্যে রয়েছেন, জেএনইউ, দিল্লি বিশ্ববিদ্যালয়, বেনারস হিন্দু ইউনিভার্সিটি, আইআইটি দিল্লি, লখনউ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, উপাচার্যরা। পাশাপাশি নাম রয়েছে বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কর্মরত ভারতীয় অধ্যাপকদের। ইউনিভার্সিটি অফ লন্ডন, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া-সহ জেরুজালেমের বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা সই করেছেন ওই চিঠিতে।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...