Saturday, April 4, 2026

সাক্ষাৎকারে রিয়ার বিস্ফোরণ, নিয়মিত মারজুয়ানা নিতেন সুশান্ত!

Date:

Share post:

ড্রাগ আসক্তি ছিল বলিউডের প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের! সরাসরি এই বিস্ফোরক অভিযোগ করলেন বান্ধবী রিয়া চক্রবর্তী। ইন্ডিয়া টুডে টিভির সাংবাদিক রাজদীপ সরদেশাইকে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে রিয়া বলেন, একজন মানুষের মৃত্যুর পর এসব বলা হয়তো ঠিক নয়। বিশেষত যাকে আমি গভীরভাবে ভালবাসতাম। কিন্তু চারদিকে এখন যেসব সাংঘাতিক অভিযোগ উঠছে তার পরিপ্রেক্ষিতে সত্যি কথাটা বলার সময় এসেছে। এটা ঠিকই যে সুশান্ত ড্রাগ নিত। ওর মারজুয়ানা নেওয়ার অভ্যাস ছিল। আমি ওর এই মারজুয়ানা-আসক্তি ছাড়ানোর বহু চেষ্টা করেছি। কিন্তু সফল হইনি। কারণ সুশান্ত এমন একজন মানুষ ছিল যে নিজের শর্তে বাঁচত। নিজে সিদ্ধান্ত নিত। ও নিজে যা করবে মনে করত তাই করত। ওর যেমন বহুমুখী প্রতিভা ছিল, জীবন সম্পর্কে উচ্চস্তরের ভাবনা, স্বপ্ন ও পরিকল্পনা ছিল তেমনি ওর এই অভ্যাসও (মারজুয়ানা নেওয়ার) ছিল।

একইসঙ্গে রিয়া জানিয়েছেন, তিনি জীবনে কোনওদিন ড্রাগ নেননি, বরং সুশান্তর এই অভ্যাস ছাড়ানোর চেষ্টা করে গিয়েছেন। তবে রিয়া স্বীকার করেন, গোয়ার হোটেল ব্যবসায়ী ও ড্রাগ ডিলার হিসাবে নাম উঠে অাসা গৌরব আরিয়াকে তিনি চিনতেন। রিয়া বলেন, ওই ব্যক্তির সঙ্গে আমার কথা হয়েছিল ঠিকই তবে কোনও ড্রাগের বিষয়ে নয়। এছাড়া ড্রাগ সম্পর্কে রিয়ার যেসব মেসেজ মিডিয়ায় ফাঁস হয়েছে তা নিয়ে তাঁর সাফাই, যেহেতু তদন্ত চলছে তাই মিডিয়ায় নয়, তদন্তকারী সংস্থার সামনেই আমি এর জবাব দেব। নারকোটিক কন্ট্রোল ব্যুরো, সিবিআই বা ইডিকে ড্রাগ সংক্রান্ত বিষয়ে প্রকৃত তথ্য জানাবেন বলে মন্তব্য সুশান্তের বান্ধবী ও তাঁর মৃত্যুকাণ্ডে প্রধান অভিযুক্ত রিয়া চক্রবর্তীর।

আরও পড়ুন- নিট-জয়েন্ট পিছনোর দাবিতে প্রতিষ্ঠা দিবসে বিক্ষোভ সমাবেশ তৃণমূল ছাত্র পরিষদের

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...