Tuesday, March 31, 2026

ভিসা পেতে এবার ঘরে বসেই সম্ভব নমুনা পরীক্ষা  

Date:

Share post:

ভিসা পেতে গেলে প্রয়োজন কোভিড নেগেটিভ রিপোর্ট। আর তা করাতে হবে আরটি-পিসিআর পদ্ধতিতে পরীক্ষা। কিন্তু কীভাবে করানো যাবে এই পরীক্ষা? এই সমস্যার সমাধান করতে হোম ডেলিভারির সুবিধা দিচ্ছে ভিসা ফরেন সার্ভিসিজ।

মহামারিরর জেরে ৫ মাসের বেশি সময় ধরে বন্ধ বিদেশে যাতায়াত। যার জেরে বন্ধ ছিল ভিসার অফিস। চলতি সপ্তাহেই অফিস খুলেছে। কিন্তু ভিসার আবেদন করলেই দেখাতে হচ্ছে কোভিডের নেগেটিভ রিপোর্ট। আবেদনকারী বুকিং করলেই বাড়ি থেকেই তাঁর নমুনা সংগ্রহ করা হবে। ফলাফলও পাঠিয়ে দেওয়া হবে বাড়িতে। ভিসা ফরেন সার্ভিসেস ইন্ডিয়া কলকাতা -সহ ১১টি শহরে এই পদ্ধতি চালু করেছে।

ভিসা ফরেন সার্ভিসের মুখপাত্র প্রণব সিনহা বলেন, “কেন্দ্রীয় সরকার কোভিড পরীক্ষার জন্য যেসব সংস্থার তালিকা দিয়েছে, সেই সংস্থা থেকেই পরীক্ষা করানো হচ্ছে। এই পরীক্ষা করাতে প্রয়োজন আবেদনকারীর পরিচয় পত্র এবং সংশ্লিষ্ট পরীক্ষার জন্য ফি। অনলাইনে বুকিং করলে বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করা হবে। রিপোর্ট পৌঁছে দেওয়া হবে বাড়িতেই।”

 

Related articles

বালুরঘাটে মেডিক্যাল কলেজ-উত্তর দিনাজপুরে দুটি হিমঘর: দলীয় প্রার্থীদের প্রচারসভা থেকে আশ্বাস অভিষেকের

চতুর্থবার মা-মাটি-মানুষের সরকার ক্ষমতয়া এলে বালুরঘাটে মেডিক্যাল কলেজ ও উত্তর দিনাজপুরে দুটি হিমঘর তৈরি হবে। বালুরঘাট ও তপনের...

বিরাট অঙ্কের সম্পত্তি কর বকেয়া! জয়ললিতার প্রাসাদে পড়ল তালা

দীর্ঘ কয়েক বছর ধরে পুর কর বাকি। সম্পত্তি কর দেড় কোটি টাকাতে পৌঁছেছে। এবার তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার...

বকেয়া ডিএ-ডিআর নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক রাজ্য অর্থ দফতরের

ভোটের (2026 Election) নির্ঘণ্ট ঘোষণার আগেই বকেয়া ডিএ (DA) মিটিয়ে দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

IPL: “টিমের কথায় পিচ বদলানো সম্ভব নয়”, নাইটদের কড়া বার্তা সুজনের

বৃহস্পতিবার ইডেনে(Eden) প্রথম ঘরের মাঠে ম্যাচ খেলতে নামছে কেকেআর(KKR)। ঘরের মাঠে নাইটদের প্রথম ম্যাচের আগেই শুরু পিচ নিয়ে...