Wednesday, June 24, 2026

নিম্নচাপে নাজেহাল দক্ষিণবঙ্গ, আবহাওয়ার উন্নতি কবে?

Date:

Share post:

নিম্নচাপের চোখ রাঙানি অব্যাহত। হালকা মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গে চলবে ক’দিন। পাল্লা দিয়ে উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ । এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গে বৃষ্টি অব্যাহত ৷ সকাল থেকে মেঘলা আকাশ ।

ঝিরঝিরিয়ে বৃষ্টি চলছেই। এদিকে, ওড়িশার রাউরকেলায় নিম্নচাপের অবস্থান ৷ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণে ঘূর্ণাবর্ত অবস্থান করছে ৷ এর ফলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হবে ৷ তবে হাওয়া অফিস জানাচ্ছে, বৃহস্পতিবার রাত থেকে কিছুটা উন্নতি হতে পারে আবহাওয়ার।

বুধবার রাত থেকেই কলকাতা ও শহরতলিতে শুরু হয়েছে বৃষ্টি ৷ রাতভর বৃষ্টি  হয়েছে কলকাতায় ৷ শহরের একাধিক জায়গা জলমগ্ন। জল জমেছে হেদুয়া, কলেজ স্ট্রিট এবং ঠনঠনিয়ায় ৷ ইএম বাইপাসের একাংশও জলমগ্ন ৷

বৃহস্পতিবার বৃষ্টি তো চলছেই এরই পাশাপাশি রাজ্যের পশ্চিমের চার জেলায় অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

বৃষ্টির ভ্রুকুটি বজায় থাকায় বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের অবস্থান গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। এটি ক্রমশ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে সরে যাবে আগামী চার দিন ধরে। এর প্রভাবে ওড়িশা ও ছত্তিসগড়েও প্রবল বৃষ্টির সর্তকতা। ঝাড়খণ্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। এই নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টি হবে মধ্যপ্রদেশ এবং রাজস্থানেও।

এদিকে, উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা পার্বত্য এলাকায়। দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে দু-এক পশলা।

 

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...