Wednesday, June 24, 2026

ফের একদিনে ভারতে সর্বাধিক আক্রান্তের রেকর্ড, সংখ্যা চোখ কপালে তুলবে

Date:

Share post:

ভারতে করোনা সংক্রমণের দাপট অব্যাহত। তবে এবার সংখ্যা যথেষ্ট উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৭৫ হাজার ৭৬০ জনের শরীরে মিলল করোনা ভাইরাসের হদিশ। দেশে যা এ পর্যন্ত একদিনের হিসেবে সর্বাধিক। এই নিয়ে এখনও পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৩ লক্ষ ১০ হাজার ২৩৫।

পাশাপাশি, এই সময়ের মধ্যে রাজ্যে মৃত্যু ১০২৩ জন রোগীর। ফলে এই মারণ ভাইরাসের সংক্রমণে দেশে এখনও পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬০ হাজার ৪৭২ জন রোগীর। আজ, বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রক আরও জানিয়েছে, বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৭ লক্ষ ২৫ হাজার ৯৯১ জন। পাশাপাশি ইতিমধ্যেই করোনা জয়ের পর সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছেন ২৫ লক্ষ ২৩ হাজার ৭৭২ জন করোনাজয়ী। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৬ হাজার ১৩ জন রোগী।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...