Saturday, April 11, 2026

ফের রেকর্ড গড়ে একদিনে দেশে করোনা আক্রান্ত ৭৭,২৬৬

Date:

Share post:

কমছে না, বরং ভারতে করোনা সংক্রমণের প্রকোপ আরও বাড়ছে। আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে লাফিয়ে। প্রতি ২৪ ঘন্টায় ভেঙে যাচ্ছে আগের ২৪ ঘন্টার রেকর্ড। এবার শেষ ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৭৭ হাজার ২৬৬ জনের শরীরে মিলল করোনা ভাইরাসের হদিশ। যা এ পর্যন্ত একদিনের হিসেবে সর্বাধিক। এই নিয়ে এ পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৩ লক্ষ ৮৭ হাজার ৫০১।

পাশাপাশি, এই ২৪ ঘন্টার মধ্যে দেশজুড়ে মৃত্যু হয়েছে আরও ১০৫৭ জন করোনা রোগীর। ফলে এই মারণ ভাইরাসের সংক্রমণে দেশে মোট মৃত্যু সংখ্যা দাঁড়ালো ৬১ হাজার ৫২৯ জন রোগীর। আজ, শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রক আরও জানিয়েছেন, দেশজুড়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৭ লক্ষ ৪২ হাজার ০২৩ জন। পাশাপাশি ইতিমধ্যেই করোনা জয়ের পর সুস্থ হয়ে গিয়েছেন ২৫ লক্ষ ৮৩ হাজার ৯৪৮ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬১ হাজার ৫২৯ জন করোনাজয়ী।

Related articles

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...

বেনজির রাজনৈতিক সৌজন্যে নিজের পোস্টার নিজেই ছিঁড়লেন কুণাল

রাজনৈতিক সৌজন্যের অনন্য নজির। বিরোধী প্রার্থীর পোস্টারের উপর লাগানো নিজের পোস্টার নিজেই ছিঁড়ে ফেললেন বেলেঘাটা তৃণমূল (TMC) প্রার্থী...

ফাঁস হওয়া ভিডিও নিয়ে হুমায়ুন-শুভেন্দু এক সুর! যোগ প্রমাণ করে দিলেন অভিষেক

বিজেপির সঙ্গে ডিল করে বাংলার ভোট মঞ্চে হুমায়ুন। নতুন দল ঘোষণার সময় থেকেই বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস যে...

দেব এবার পরিচালক! ‘দেশু ৭’-এ দেখা যাবে অনির্বাণকেও 

টলিপাড়ার 'রাজার রাজা' এবার হাতপাকাতে চলেছেন পরিচালনায়। ৭২ ঘণ্টা ডেডলাইন শেষ হতে না হতেই এবার 'দেশু ৭'-এ (DeSu...