Friday, June 26, 2026

জিএসটির ঘাটতি পূরণে রাজ্যগুলিকে ফের ঋণ নেওয়ার কথা শোনাল কেন্দ্র

Date:

Share post:

জিএসটি বাবদ রাজ্যের আর্থিক ক্ষতিপূরণের দায় ঝেড়ে ফেললো কেন্দ্র। রাজ্যগুলিকে নিজেদের ক্ষতি সামলাতে রিজার্ভ ব্যাঙ্ক থেকে ঋণ কথা বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। চলতি অর্থবর্ষে জিএসটি ঘাটতি পুষিয়ে দেওয়ার জন্য রাজ্যগুলিকে দুটি বিকল্প দিল জিএসটি কাউন্সিল। সেই প্রস্তাব খতিয়ে দেখার জন্য রাজ্যগুলিকে সাতদিনের সময়সীমা বেঁধে দেওয়া হল। রাজ্যগুলির চূড়ান্ত সিদ্ধান্ত জেনে কেন্দ্র রিজার্ভ ব্যাঙ্ককে অনুরোধ করবে ঋণ গ্রহণ প্রক্রিয়া সহজ করার কথা।

লকডাউনের জেরে জিএসটি সংগ্রহ তলানিতে ঠেকেছে। চলতি আর্থিক বছরে প্রায় ৩ লক্ষ কোটি টাকা ক্ষতির সম্ভাবনা। এই কারণেই ঋণ গ্রহণের প্রস্তাব কেন্দ্রের। রয়েছে কেন্দ্রের দুটি বিকল্প।

▪️ প্রথম বিকল্প হিসেবে রাজস্ব সচিব জানিয়েছেন, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সঙ্গে আলোচনার ভিত্তিতে রাজ্যগুলিকে একটি বিশেষ সময়সীমা দেওয়া হবে। তারমধ্যে ঠিকঠাক সুদের হারে ৯৭,০০০ কোটি টাকা ঋণ নেওয়ার সুযোগ মিলবে। সেস আদায় থেকে পাঁচ বছরে (জিএসটি চালুর পাঁচ বছর অর্থাৎ ২০২২) সেই অর্থ মিটিয়ে দেওয়া যাবে।

▪️দ্বিতীয় বিকল্প, যত ক্ষতি হয়েছে সবটাই (২ লক্ষ ৩৫ হাজার কোটি টাকা) এখন রাজ্য ঋণ হিসেবে গ্রহণ করতে পারে। আগামী দিনে সংগৃহীত জিএসটি সেস থেকে সেই ঋণ মেটাতে হবে।

এরপর কেন্দ্রর ঋণ-বিকল্প নিয়ে আরও বিস্তারিতভাবে কথা বলেন নির্মলা সীতারামন। তিনি জানান, “বিকল্পের বিষয়ে ভাবনাচিন্তার জন্য রাজ্যগুলি আমাদের থেকে সাতটি কাজের দিন চেয়েছে। শুধুমাত্র চলতি আর্থিক বছরেই সেই বিকল্প মিলবে। পরের বছর পরিস্থিতি খতিয়ে দেখা হবে। আমাদের খুব শীঘ্রই একটা জিএসটি কাউন্সিলের বৈঠক হতে পারে।’

বৃহস্পতিবার জিএসটি কাউন্সিলের পাঁচ ঘণ্টার বৈঠকে ৮টি রাজ্য আওয়াজ তোলে। পাঞ্জাব, কেরল, পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা, তামিলনাড়ু, ছত্তিশগড়, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড সকলের এক কথা শোনা যায়। তাদের বক্তব্য, আমরা কেন ঋণ করব? কেন্দ্র করুক। রাজ্যের রাজকোষ তো এমনিতেই খালি! আর নতুন করে ঋণ নেওয়ার অর্থ, আবার পরিশোধের জালে জড়িয়ে যাওয়া।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...